বেঙ্গালুরু টেস্টের আগে বেকায়দায় শ্রীলঙ্কা! ছিটকে গেলেন নিসঙ্কা, নেই চামিরাও

মোহালিতে ভারতের কাছে তিন দিনের মধ্যেই ইনিংসে হারের সম্মুখীন হয়েছিল দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা। বেঙ্গালুরুতে সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তবে তার আগেও শ্রীলঙ্কার অস্বস্তি কাটছে না। এবার ছিটকে গেলেন ফর্মে থাকা ওপেনার পাথুম নিসঙ্কা। ফিটনেসজনিত কারণে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও নামতে পারবেন না দুষ্মন্ত চামিরা।

বেকায়দায় শ্রীলঙ্কা! ছিটকে গেলেন নিসঙ্কা, নেই চামিরাও

গোড়ালির চোটের কারণে প্রথম টেস্টে চামিরাকে না পেলেও দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে বলে আশাবাদী ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। যদিও আজ তিনি জানিয়েছেন, চলতি বছর টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে চামিরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কার মেডিক্যাল প্যানেল। সেই মোতাবেকই তাঁর চোটের শুশ্রূষা চলছে। ঠিক হয়েছে সীমিত ওভারের ক্রিকেটেই চামিরাকে খেলানো হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে পাঁচটি ও ভারতে তিনটি টি ২০ আন্তর্জাতিকে খেলেছিলেন চামিরা। চোটের কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ফ্লাডলাইটে দিন-রাতের টেস্টে ফিট চামিরা খেলতে পারলে শ্রীলঙ্কার বোলিং শক্তি নিশ্চিতভাবেই কিছুটা শক্তিশালী হতো। চামিরা আইপিএলে রয়েছেন লখনউ সুপার জায়ান্টস দলে।

বেকায়দায় শ্রীলঙ্কা! ছিটকে গেলেন নিসঙ্কা, নেই চামিরাও

চামিরার খেলতে না পারার চেয়েও বড় ধক্কা পাথুম নিসঙ্কার ছিটকে যাওয়া। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে তিনি ঝোড়ো ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। শ্রীলঙ্কার এই ওপেনার মোহালি টেস্টেও অর্ধশতরান পেয়েছিলেন। প্রথম ইনিংসে অপরাজিত ছিলেন ৬১ রানে। কিন্তু পিঠের চোট তাঁকে ছিটকে দিল বেঙ্গালুরু টেস্ট থেকে। ভারত সফরে শ্রীলঙ্কার যে কয়েকজন কিছুটা সফল তাঁদের মধ্যে নিসঙ্কা অন্যতম। শ্রীলঙ্কার অনভিজ্ঞ টেস্ট দলে নিসঙ্কার ব্যাটিং গড়ও ৪০-এর উপর। সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামার আগে চোট সমস্যাও চ্যালেঞ্জ শ্রীলঙ্কার।

বেকায়দায় শ্রীলঙ্কা! ছিটকে গেলেন নিসঙ্কা, নেই চামিরাও

ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন লাহিরু কুমারাও। মনে করা হচ্ছে, শ্রীলঙ্কার প্রথম একাদশে আসতে পারেন চামিকা করুণারত্নে। নিসঙ্কার জায়গায় প্রথম একাদশে দেখা যেতে পারে দীনেশ চান্দিমলকে। শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লকমল বেঙ্গালুরুতেই বিদায়ী টেস্ট খেলবেন। ভারতে এসে কোনও টেস্টই জিততে পারেনি শ্রীলঙ্কা। বেঙ্গালুরুতে একটিই টেস্ট খেলেছিল। সেবার অর্জুন রণতুঙ্গার দলকে পরাস্ত করেছিল মহম্মদ আজহারউদ্দিনের ভারত। বেঙ্গালুরুতে ২০০৫ সালের পর থেকে ভারত কোনও টেস্টে হারেনি। শেষ পাঁচটি টেস্টের মধ্যে জিতেছে চারটিতে, একটি ড্র। এই পরিস্থিতিতে চোট-সমস্যায় জেরবার শ্রীলঙ্কা পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারছে না। ভারত দিন-রাতের টেস্ট দেশের মাটিতে সহজেই জিতেছে, একটি তিন দিন ও একটি দুই দিনেই শেষ করে দিয়েছে। ফলে শ্রীলঙ্কার কাজ যে বড় কঠিনই হতে চলেছে তা নিশ্চিতভাবেই বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+