প্রথম একদিনের আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, ভারতের ২ জনের অভিষেক
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ৩৫ বছরের শিখর ধাওয়ান এই প্রথম ভারতকে নেতৃত্ব দেবেন। টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। ভারতের হয়ে এই ম্যাচে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হল সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের। কিষাণের আজ জন্মদিন। ২০১৯ সালের পর ভারত খেলাচ্ছে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের স্পিন জুটিকে।

সবচেয়ে বেশি বয়সের অধিনায়ক হিসেবে দেশকে প্রথমবার একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিচ্ছেন শিখর। তাঁর সামনে রয়েছে একাধিক নজির গড়ার হাতছানি। গত চার বছরে এই নিয়ে দশম শ্রীলঙ্কা অধিনায়ক হয়ে নেতৃত্ব দেবেন দাসুন শনাকা। ম্যাচে ফেভারিট ভারতই। ১৯৯৭ সালের পর ভারতকে একদিনের সিরিজে কখনও হারাতে পারেনি শ্রীলঙ্কা।
হাঁটুর লিগামেন্টের চোটের কারণে সঞ্জু স্যামসনকে খেলানো হয়নি বলে জানিয়েছে বিসিসিআই। ধাওয়ান বলেছেন, তিনি টস জিতলে ব্যাটিংই নিতেন। শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে অভিষেক হল ভানুকা রাজাপক্ষর।
ভারতের প্রথম একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, ঈশান কিষাণ (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব
শ্রীলঙ্কার প্রথম একাদশ- আবিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), ভানুকা রাজপক্ষ, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, দাসুন শনকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সন্দকান, দুষ্মন্ত চামিরা, চামিকা করুণারত্নে।












Click it and Unblock the Notifications