ICC T20 World Cup: টি ২০ বিশ্বকাপে দাসুন শনকার শ্রীলঙ্কা দলে চমক মিস্ট্রি স্পিনার, দেখুন তাঁর ভিডিও
টি ২০ বিশ্বকাপের জন্য ঘোষণা করা হল শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন দাসুন শনকা-ই। আন্তর্জাতিক ক্রিকেটে ধামাকাদার অভিষেকের সপ্তাহেই বিশ্বকাপের দলে জায়গা করে নিলেন মহেশ থীক্ষণা। এই মিস্ট্রি স্পিনারই হতে পারেন শ্রীলঙ্কার তুরুপের তাস। শ্রীলঙ্কা অন্যতম চমক মিনোদ ভানুকার বাদ পড়া।

ইংল্যান্ড সফরে গিয়ে করোনা-বিধি ভাঙার দায়ে নির্বাসিত নিরোশন ডিকওয়েলা, কুশল মেন্ডিস, দানুষ্কা গুণতিলকেরা না থাকায় এমনিতেই শ্রীলঙ্কার শক্তি কমেছে। তবু করোনা ধাক্কায় কাবু ভারতীয় দলকে শেষ দুটি টি ২০ ম্যাচে টি ২০ সিরিজ জিতেছিল দাসুন শনকার দল। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জেতার পর গতকাল প্রথম টি ২০ ম্যাচেও প্রোটিয়াদের হারিয়েছে শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্স টি ২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়াবে।

১৫ সদস্যের ঘোষিত দলের সঙ্গে চারজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। কিন্তু কুশল পেরেরার চোট ও অসুস্থতার কারণে যে মিনোদ ভানুকা শ্রীলঙ্কা দলে উইকেটকিপারের দায়িত্ব পালন করছিলেন তাঁকে রাখা হয়নি টি ২০ বিশ্বকাপের দলে। ১০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসির গাইডলাইন অনুযায়ী দল ঘোষণার কথা থাকলেও তা আনুষ্ঠানিকভাবে করতে পারেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। দল গঠন করার পর নিয়ম মেনে তা অনুমোদনের জন্য গিয়েছে দেশের ক্রীড়ামন্ত্রীর কাছে। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে সিরিজের সময়ও শ্রীলঙ্কা বোর্ড দল চূড়ান্ত করে ফেললেও অনেক পরে তার অনুমোদন দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী।
Maheesh Theekshana's 4-wicket haul 🔥| The first Sri Lanka spinner to take a four-wicket haul on men's ODI debut.🤩
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 8, 2021
Full Highlights➡️ https://t.co/M4UM3FGSBA #SLvSA pic.twitter.com/M0plTr9Pxm
একদিনের আন্তর্জাতিকে অভিষেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন মিস্ট্রি স্পিনার মহেশ থীক্ষণা। গতকালের টি ২০ ম্যাচেও পেয়েছেন একটি উইকেট। তাঁর সঙ্গেই ১৫ সদস্যের দলে রয়েছেন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়বিক্রমা, আকিলা ধনঞ্জয় ও বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো। জয়বিক্রমা দেশের হয়ে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক খেললেও টি ২০ আন্তর্জাতিক খেলেননি। তবে ঘরোয়া টি ২০ খেলার অভিজ্ঞতা ভালোই রয়েছে। সিমার নুয়ান প্রদীপকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। আইপিএলে আরসিবিতে থাকলেও প্লে অফ না খেলেই শ্রীলঙ্কা শিবিরে যোগ দিতে হবে ওয়ানিন্দু হাসারঙ্গা ও দুষ্মন্ত চামিরাকে। ব্যাটসম্যানদের মধ্যে সুযোগ পেয়েছেন ভানুকা রাজাপক্ষ ও কামিন্দু মেন্ডিস। আর তেমন কোনও বড় চমক নেই শ্রীলঙ্কা দলে। নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম রাউন্ড খেলে সুপার টুয়েলভে জায়গা করতে হবে ২০১৪ সালে টি ২০ বিশ্বজয়ী শ্রীলঙ্কাকে।
Maheesh Theekshana picks up Klaasen as his maiden T20I Wicket. 🙌
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 10, 2021
4-0-35-1#SLvSA pic.twitter.com/F4m42eTgq7
টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে থাকছেন দাসুন শনকা (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, আবিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপক্ষ, কুশল পেরেরা, দীনেশ চান্দিমল, ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়, মহেশ থীক্ষণা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রমা। রিজার্ভ- নুয়ান প্রদীপ, পুলিনা থরঙ্গা, লাহিরু মাদুশঙ্কা, লাহিরু কুমারা।












Click it and Unblock the Notifications