ভারতের ৬০০ রান, কাঁপছে শ্রীলঙ্কা, গল টেস্টে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

প্রথম ইনিংসে ভারতের স্কোর ৬০০ রান, দিনের শেষে শ্রীলঙ্কার কী হাল। 

অপয়া গলে ম্যাচ জয়ের গন্ধ পেতে শুরু করছে ভারত। দ্বিতীয় দিনের শেষে এতটা না বলা গেলেও টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া এটা বলাই যায়।

ভারতের ৬০০ রান, কাঁপছে শ্রীলঙ্কা, গল টেস্টে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ১৫৪। ক্রিজে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিলরুয়ান পেরেরা। প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৫৪ রানে ও পেরেরা ৬ রানে অপরাজিত রয়েছেন। ভারতের হয়ে সফলতম বোলার মহম্মদ সামি। ৯ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। শ্রীলঙ্কার ইনিংসে প্রথম ধাক্কা দেন উমেশ যাদব। ভারতের প্রথম ইনিংসের বিশাল ৬০০ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ এলবি ডাব্লু হয়ে যান। তবে অন্য ওপেনার উপুল থারঙ্গা দলের স্কোরকে ভাল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাঁকে রানআউট করে দেন ঋদ্ধিমান সাহা ও অভিনব মুকুন্দ। মহম্মদ সামির শিকার ধনুষ্কা গুনাথিলকা ও কুশল মেন্ডিস।

এদিকে গলে দ্বিতীয় দিনে ৩ উইকেটে ৩৯৯ রান থেকে ব্যাটিং শুরু করে ভারত। কিন্তু প্রথম দিনে ক্রিজে থাকা পূজারা ও রাহানে কেউই বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। দেড়শো রান করলেও তার চেয়ে খুব বেশি এগোতে পারেননি চেতেশ্বর পূজারা। ২৬৫ বলে ১৫৩ রান করে আউট হয়ে যান তিনি। এদিকে অজিঙ্ক রাহানেও এদিন নিজের ১২ তম অর্ধশতরান পূরণ করে নেন। ১৩০ বলে ৫৭ রান করেন তিনি। এরপর দ্রুত রান তুলে দলের স্কোরকে পাঁচশোর গন্ডি টপকাতে সাহায্য করেন রবিচন্দ্রন অশ্বিন। ৬০ বলে ৪৭ রান করেন তিনি। বাংলার ঋদ্ধিমান সাহা ১৬ রান করে আউট হন। লাঞ্চের বিরতিতে ৭ উইকেটে ৫০৩ রান করেছে ভারত।

ভারতের ৬০০ রান, কাঁপছে শ্রীলঙ্কা, গল টেস্টে দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

পাঁচশোর গন্ডি পেরোতে ভারতের সমস্যা হলেও ৬০০ পেরোতে কোনওরকম সমস্যা হয়নি ভারতের। সৌজন্যে হার্দিক পান্ডিয়া ও মহম্মদ সামির ধামাকা ব্যাটিং। প্রথম টেস্ট খেলতে নামা হার্দিক মাত্র ৪৯ বলে অর্ধশতরান করেন পান্ডিয়া। অন্যদিকে সামি ৩০ বলে ৩০ রান করেন তিনি। মারেন ৩ টি ছয়। মূলত এঁদের ব্যাটিংয়ের সুবাদেই ৬০০ রান তুলতে পারে কোহলির ছেলেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+