টস বিতর্কে নতুন ভিডিও ফুটেজ সামনে, দেখে নিন ভিডিও
ভারত বনাম শ্রীলঙ্কা একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচের টস বিতর্ক মেটাতে আসরে নামল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
৯-০ শ্রীলঙ্কা সফরে অভিযান শেষ করার পর হঠাৎই বিতর্ক তৈরি হয়েছিল টি-টোয়েন্টি ম্যাচের টস ঘিরে। বিরাট নাকি টসে না জিতেই টস জয়ের সুবিধা পেয়েছেন। উঠেছিল এই অভিযোগ। তবে এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিতে আসরে নামল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সম্প্রতি একটি নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সময় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম পুরো হাউসফুল ছিল। ভীষণ চিৎকার হচ্ছিল , ফলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোনও আওয়াজ শুনতে পাননি। ফলে বিরাট যখন হেড কল দিয়েছিলেন সেটাও পাইক্রফটের কানে পৌঁছয়নি। তাই তিনি হেডস উইন কল দিয়ে তাকাচ্ছিলেন। তখন ধোঁয়াশা কাটাতে আসরে নামেন মুরলী কার্তিক। তিনি হেডস উইন বলে বিরাটের দিকে এগিয়ে যান।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/SLvInd?src=hash">#SLvInd</a> T20I: Match Referee Andy PYCROFT called it correctly - "Heads India". Watch the video <a href="https://t.co/tsYTHv8UCC">pic.twitter.com/tsYTHv8UCC</a></p>— Sri Lanka Cricket (@OfficialSLC) <a href="https://twitter.com/OfficialSLC/status/906078439219834880">September 8, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে এর আগে যে ভিডিও ফুটেজ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, তাতে টস যখন হয় তখন দুই দলের অধিনায়ক, ম্যাচ রেফারি ও অফিসিয়াল প্রেজেন্টার সঙ্গে থাকেন। অফিসিয়াল প্রেজেন্টার সকলকে পরিচয় করিয়ে দেন। তারপর ম্যাচ রেফারি দুই দলের অধিনায়ককে জিজ্ঞাসা করেন কে কী নেবেন। এরকমই সব ঘটেছিল। মুরলী কার্তিক সকলকে পরিচয় করিয়ে দেওয়ার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিজের কাজ করেন। কয়েন ঘুরে পড়ার পর পাইক্রফট বলেন টেলস ইন্ডিয়া। কিন্তু এরপরই গন্ডগোল করে ফেলেন অফিসিয়াল অ্যানাউন্সার। মুরলী কার্তিক বলেন হেডস বলে এগিয়ে যান বিরাটের দিকে। তারপর যা হয়েছে তা সবাই দেখেছে।
তবে শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাসোসিয়েশানের ফুটেজ বের করার পরও অবশ্য চিত্রটা খুব বেশি পরিষ্কার হয় নি। আসলে পুরো ভিডিওটাতে অডিও বারানো হলেও তা খুব একটা পরিষ্কার শোনা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications