করোনা মোকাবিলায় দেশকে মোটা অঙ্কের অনুদান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের, রাষ্ট্রপতি রাজাপক্ষর ধন্যবাদ
করোনা মোকাবিলায় দেশকে মোটা অঙ্কের অনুদান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের, রাষ্ট্রপতি রাজাপক্ষর ধন্যবাদ
করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়াল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এই অপদকালীন পরিস্থিতিতে দেশকে মোটা অঙ্কের অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছে লঙ্কান বোর্ড। তাদের ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষ।

করোনার প্রভাব
বিশ্বব্যাপী প্রায় ১৫ হাজার মানুষ করোনা ভাইরাসের বলি হয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ। শ্রীলঙ্কায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। করোনার জেরে এখনও সেদেশে কারও মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে। তবু সতর্ক রয়েছে প্রশাসন।
|
পরিস্থিতি মোকিবিলায় শ্রীলঙ্কা ক্রিকেট
পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশের সরকারের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। করোনা আক্রান্তদের সুশ্রষার স্বার্থে দেশকে তাদের কারেন্সিতে ২৫ মিলিয়ন অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছে ক্রিকেট সংস্থা। এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
|
রাজাপক্ষের বার্তা
এই উদ্যোগের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষ। দেশের যে যে ক্রিকেটাররা ব্যক্তিগত প্রচেষ্টায় করোনা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন রাজাপক্ষ। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি বার্তাও পোস্ট করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি।

কোয়েন্টাইনে সাঙ্গাকারা
ইংল্যান্ড থেকে ফেরা দেশের ক্রিকেট লেজেন্ড কুমার সাঙ্গাকারাকে কোনও ঝুঁকি না নিয়ে কোয়েন্টাইনে পাঠিয়েছে শ্রীলঙ্কা সরকার। প্রশাসনের ভূমিকার খুশি হয়ে নিজের উদাহরণ দিয়ে শ্রীলঙ্কার মানুষকে সজাগ ও সচেতন হতে বলেছেন সাঙ্গাকারা।












Click it and Unblock the Notifications