শৃঙ্খলাভঙ্গে কতটা কড়া হওয়া যায় তা চান্দিমলকে শাস্তি দিয়ে বোঝাল আইসিসি
শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমল, কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে ও টিম ম্যানেজার আসঙ্ক গুরুসিংহকে ব্যান করল আইসিসি।
শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমল, কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে ও টিম ম্যানেজার আসঙ্ক গুরুসিংহকে শৃঙ্খলাভঙ্গের কারণে চারটে একদিনের ম্যাচ, দুটি টেস্টে ব্যান করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

এই ব্যানের ফলে তিনজনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজে থাকতে পারবেন না। এছাড়া প্রোটিয়াদের বিরুদ্ধেই পাঁচ ম্যাচের সিরিজের প্রথম চারটি ম্যাচে খেলতে বা থাকতে পারবেন না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে বল ট্যাম্পারিংয়ের ঘটনা ঘটে। মাঠের দুই ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথকে ঘটনাটি জানান। ভিডিওতে দেখা যায় চান্দিমল বলে জেলির মতো পিচ্ছিল কিছু লাগাচ্ছেন। এরপরই আইসিসি এই বিষয়ে রিপোর্ট পেয়ে হস্তক্ষেপ করে।
আইসিসি-র নিয়ম ভাঙায় তিনজনের বিরুদ্ধে লেভেল ৩ ধারায় অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ন্যূনতম সাজাই দেওয়া হয়েছে। তিনজনের ৮ সাসপেনশন পয়েন্ট জমা হয়। যার ফলে এই শাস্তি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications