কাজে এল না অক্ষর প্যাটেল-সূর্যকুমার যাদবের লড়াই, গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে সিরিজের সমতা ফেরাল শ্রীলঙ্কা

কাজে এল না অক্ষর প্যাটেল-সূর্যকুমার যাদবের লড়াই, গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে সিরিজের সমতা ফেরাল শ্রীলঙ্কা

বছরের দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে জিতার ফলে ভারতের সামনে সুযোগ ছিল এই ম্যাত জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে নেওয়ার। অপর দিকে, সিরিজে হার ঠেকাতে হলে যে কোনও মূল্যে এই ম্যাচ থেকে জয় প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। ভারত ঘরের মাঠে খেলার সুবিধা নিতে ব্যর্থ হলেও শ্রীলঙ্কা সফল ভাবে নিজেদের কাজটা করল। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১৬ রানে শ্রীলঙ্কা পরাজিত করল ভারতকে।

কাজে এল না অক্ষর প্যাটেল-সূর্যকুমার যাদবের লড়াই, গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে সিরিজের সমতা ফেরাল শ্রীলঙ্কা

এ দিন প্রথমে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠান এই সিরিজে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা হার্দিক পাণ্ডিয়া। প্রথমে ব্যাটিং করার সুযোগ বেশ ভাল মতো কাজে লাগায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে দসুন শনকার দল তোলে ২০৬/৬ রান। শ্রীলঙ্কার এই পাহাড়প্রমাণ রান তোলার নেপথ্যে তিন জন ব্যাটসম্যানের ভূমিকা সব থেকে বেশি। এঁরা হলেন অধিনায়ক দসুন শনকা নিজে। ৬টি ছয় এবং ২টি চারের সৌজন্যে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে তিনি মাত্র ২২ বলে। মিডল অর্ডারের ব্যাটসম্যান চরিথ আাশাসাঙ্কা (৩৭) এবং উইকেটরক্ষক- ব্যাটসম্যান কুশল মেন্ডিস। ৪টি ছয় এবং ৩টি চারের সৌজন্যে ৩১ বলে ৫২ রান করেন তিনি। ওপেনার পথুম নিসঙ্ক করেন গুরুত্বপূর্ণ ৩৩ রান। ভারতের হয়ে তিনটি উইকেট পান উমরান মালিক, দু'টি উইকেট পান অক্ষর প্যাটেল এবং একটি উইকেট পান যুজবেন্দ্র চাহাল।

২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভাল করতে পারেনি ভারতীয় দল। ৫৭ রান তুলতে ৫ উইকেট হারায় ভারত। অর্ধেশ ব্যাটিং অর্ডার ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর কার্যত অসম্ভব হয়ে যায় এই রানের টার্গেট ছোঁয়া। কিন্তু সেই কঠিন কাজটাকেই বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করেন সূর্যকুমার যাদব এবং অক্ষর প্যাটেল। যেখানে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান ঈশান কিষান (২), শুভমন গিল (৫), রাহুল ত্রিপাঠী (৫)-এর মতো প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন সেখানে ভারতের লোয়ার মিডল অর্ডার দৃষ্টান্ত স্থাপন তৈরি করেছে ব্যাট হাতে। অক্ষর প্যাটেল, শিবম মাভির ইনিংস দেখে টপ অর্ডারের ব্যাটসম্যানদের শেখা উচিৎ কী ভাবে যে কোনও পরিস্থিতিতে ব্যাটিংটা করতে হয়। অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে সূর্যকুমার ম্যাচে ভারতের আশা বাঁচিয়ে রেখেছিলেন। ৫১ রানে আউট হন তিনি, নিজের ইনিংস সাজিয়ে ছিলেন ৩টি ছয় এবং ৩টি চার দিয়ে। তাঁর আউট হওয়ার সময়ে ভারতের রান ছিল ১৪৮/৬।

সূর্যের উইকেট পড়ার সঙ্গে উন্মুক্ত হয়ে যায় ভারতের টেল এন্ড। কিন্তু টেল এন্ডার হয়েও দুর্দান্ত ব্যাটিং এই ইনিংসে খেলেন শিবম মাভি। অক্ষর প্যাটেল এবং শিবম মাভি শেষ ওভার পর্যন্ত চেষ্টা চালান ভারতকে জয় এনে দেওয়ার জন্য কিন্তু তারা সফল হননি। শেষ ওভারে ভারতের দুই সেট ব্যাটসম্যানের উইকেট তুলে দলের জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক দসুন শনকা ৩১ বলে ৬৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৬টি ছয় এবং ৩টি চার দিয়ে তাঁর এই ইনিংস সাজানো ছিল, শিবম মাভি ১৫ বলে করেন ২৬ রান। ২টি চার এবং ২টি ছয় ইনিংস গড়েন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+