প্রথমে ব্যাট করে ১৭৯ রান তুলল হায়দরাবাদ

টসে হেরেও শুরুটা খারাপ হল না সানরাইজার্স হায়দরাবাদের। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলল কেন উইলিয়ামসনের দল। এদিন ভাল ব্যাটিং করেন শিখর ধবন(৭৯) এবং কেন উইলিয়ামসন(৫১)।

টসে হেরেও শুরুটা খারাপ হল না সানরাইজার্স হায়দরাবাদের। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলল কেন উইলিয়ামসনের দল।

প্রথমে ব্যাট করে ১৭৯ রান তুলল হায়দরাবাদ

ইতিমধ্যেই প্লে-অফে পৌছে যাওয়ায় এই ম্যাচে ফুরফুরে মেজাজেই রয়েছে এসআরএইচ। তবে, সম্মানরক্ষার লড়াইয়ে এক ইঞ্চি জমিও বিনা লড়াইয়ে ছাড়লেন না শিখর ধবনরা।

ঘরের মাঠে এদিন টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আর এই সুযোগই ভাল মতো কাজে লাগালেন এসআরএইচ। মূলত শিখর ধবন এবং কেন উইলিয়ামসনের যুগলবন্দির উপর নির্ভর করে এদিন শুরুটা ভাল করল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন শিখর ধবন। ৪৯ বলে ৭৯ রানের ইনিংস খেলেন তিনি। শিখরের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার এবং ৩টি ছয় দিয়ে। শিখরকে যোগ্য সঙ্গত দিয়ে এসআরএইচ অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৫১ রান। ৩৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন এই তারকা ক্রিকেটার। দু'টি ছয় এবং পাঁচটি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

এই দুই জন ব্যাটসম্যান ছাড়া গুরুত্বপূর্ণ ২১ রানের ইনিংস খেলেন দীপক হুডা। তবে, এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন অ্যালেক্স হেলস(২), মনীশ পান্ডে(৫)।

অন্য দিকে, চেন্নাইয়ের হয়ে বল হাতে ভাল পারফর্ম করেন দীপক চাহার, শার্দূল ঠাকুর, শেন ওয়াটসন। অস্ট্রেলীয় অলরাউন্ডার ওয়াটসন উইকেট না পেলেও একটি উইকেট পান দীপক চাহার এবং দু'টি উইকেট নেন শার্দূল ঠাকুর। অপর উইকেটটি নেন ডোয়েন ব্র্যাভো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+