Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2021: উমরানই আইপিএলের দ্রুততম বলের মালিক! সানরাইজার্স পেসারের গতির রহস্য অবাক করবে

সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার হিসেবে ছিলেন। টি নটরাজন করোনা আক্রান্ত হওয়ার পর অরেঞ্জ আর্মিতে আসেন স্বল্পকালীন পরিবর্ত হিসেবে। কিন্তু দুটি ম্যাচেই জম্মু ও কাশ্মীরের এই পেসার তাঁর আগুনে র-পেস দিয়ে নজর কেড়েছেন। চলতি আইপিএলের দ্রুততম বলটি করার পাশাপাশি তিনি প্রশংসা আদায় করে নিলেন আরসিবি তথা ভারত অধিনায়ক বিরাট কোহলির।

উমরানই আইপিএলের দ্রুততম বলের মালিক

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেই চলতি আইপিএলের দ্রুততম বলটি করেন উমরান। যার গতিবেগ ছিল ঘণ্টায় ১৫২.৯২ কিলোমিটার। কেকেআরের লকি ফার্গুসনকে এর মাধ্যমেই টপকে যান তিনি। আইপিএল অভিষেকে বেশ কয়েকটি প্রতি ঘণ্টায় দেড়শো কিলোমিটারের আশেপাশে বোলিংয়ের ফাঁকে উমরানের একটি বলের বেগ ছিল ঘণ্টায় ১৫১.০৩ কিলোমিটার। যা ভারতীয় বোলারদের মধ্যেও গতির নিরিখে ছিল সেরা। আরসিবি ম্যাচে নিজের সেই রেকর্ড আরও বেশ কয়েকবার ভাঙা নয়া নজির গড়ার পাশাপাশি কয়েকটি ক্ষেত্রে ছাপিয়ে গেলেন এনরিখ নরকিয়ার গতিকেও। নরকিয়া ও ফার্গুসনের গতিকে এখন সমানে সমানে টক্কর দিচ্ছেন ২১ বছরের পেসার উমরান।

উমরান মালিক প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠানের আবিষ্কার। কলকাতায় বাংলার বিরুদ্ধে একটি ওয়ান ডে ও রেলওয়েজের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলির একটি ম্যাচ। আইপিএলে অভিষেকের আগে এই দুটি ম্যাচ খেলারই অভিজ্ঞতা ছিল উমরানের। তিনি আরসিবি ম্যাচের পর সতীর্থ ভুবনেশ্বর কুমারের প্রশ্নের উত্তরে গতির রহস্য উদ্ঘাটন করে বলেন, সব সময়ই আমি জোরে বল করে থাকি। টেনিস বল ক্রিকেট খেলার সময়ও সবচেয়ে জোরে বল করার লক্ষ্য নিয়েই নামতাম। এক ওভার করে ম্যাচে ইয়র্কারের উপরই বেশি জোর দিতাম। তার থেকেই আমার বলের গতি বেড়েছে। ২০১৮ সালে প্রথম লেদার বলে বল করি রাজ্য দলের অনূর্ধ্ব ১৯ ট্রায়ালে। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচকরাও। আমি সেবারই প্রথম ট্রায়ালে আসি। জগিংয়ের জুতো পরে এসেছিলাম। জুতোর স্পাইক সম্পর্কে ধারণা ছিল না। একজন আমাকে স্পাইক জুতো দিয়েছিলেন, তখন সেভাবে পরিচয় না থাকলেও তাঁর সঙ্গে এখন বন্ধুত্ব রয়েছে। এরপরই জম্মু ও কাশ্মীরের একদিনের দলে ডাক আসে। ২০১৮ সাল থেকেই বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি টি ২০ খেলার লক্ষ্যে কঠোর অনুশীলন করেছি।

নেট বোলার হিসেবে তারকাদের বল করতে পারা তাঁকে সমৃদ্ধ করেছে বলেও জানিয়েছেন উমরান। তিনি বলেন, অনেকদিন ধরে সানরাইজার্সে নেট বোলার হিসেবে রয়েছি। সেখান থেকে যে আমাকে আইপিএল খেলার সুযোগ দিল ফ্র্যাঞ্চাইজি তাতে আমি কৃতজ্ঞ। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডেদের বল করতে প্রথমে নার্ভাস ছিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যাতে ভালো বল করতে পারি। সঠিক লেংথে বল করার উপরই জোর দিই। লেংথ আর গতির তারতম্যে তারকাদের পরাস্ত করেই আত্মবিশ্বাস বাড়ে উমরানের। আইপিএলে উইকেট পাওয়ার স্বপ্নপূরণ হত গতকাল। কেএস ভরতকে আউট করে। উমরান প্রতি ঘণ্টায় দেড়শো কিলোমিটারের আশেপাশে বেশিরভাগ বল করায় খোদ বিরাট কোহলি তাঁর দিকে নজর রাখবেন বলে জানিয়েছেন। ভারতের পেস অ্যাটাকে উমরানের মতো বোলার এলে দল যে সমৃদ্ধ হবে তা বলার অপেক্ষা রাখে না। ইরফান পাঠানের হাত ধরে উঠে আসা উমরান আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার হিসেবে আগামী মেগা নিলামে যে শুধু বেশি দর পাবেন তা নয়, অদূর ভবিষ্যতে টিম ইন্ডিয়াতেও তাঁকে দেখা যেতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+