একের পর এক তারকা’র সমাগম, তারকাখচিত কোচিং লাইনআপ তৈরি করে তাক লাগালো নিজাম শহরের দল

২০২২ আইপিএল-এর আগে ঢেলে দল সাজাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। শুধু দল গঠনে নয়, তারকাখচিত কোচিং লাইনআপ তৈরি করে তাক লাগিয়ে দিল নিজাম শহরের দল। আসন্ন আইপিএল-এর আগে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্র্যায়ান লারা এবং প্রোটিয়া তারকা ডেল স্টেইন'কে কোচিং ইউনিটে সামিল করল সানরাইজার্স হায়দরাবাদ।

একের পর এক তারকা’র সমাগম, তারকাখচিত কোচিং লাইনআপ তৈরি করে তাক লাগালো নিজাম শহরের দল

আইপিএল-এ একাধইকবার ধারাভাষ্যকার হিসেবে লারা'কে পাওয়া গেলেও এ বার প্রথমবারের জন্য কোচিং-এর দায়িত্ব সামলাবেন লারা। ক্যারিবিয়ান তারকা'কে স্ট্র্যাটেজিক পরামর্শদাতা এবং ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

অপর দিকে, সানরাইজার্স সহ একাধিক আইপিএল দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা ডেল স্টেইন'কে পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে কমলা ব্রিগেড। এই বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন স্টেইন। অপর দিকে, স্পিন বোলিং কোচের দায়িত্বে আগের মতোই রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুথিয়া মুরলীধরন।

ট্রেভার বেলিসের পরবির্তে ফের সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে টম মুডি'কে। ২০২১-এ দল ভাল পারফর্ম করতে না পারায় সানরাইজার্সের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা কোচ। টম মুডি'র কোচিং-এই ২০১৬ আইপিএল-এ ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

এছাড়া ফিল্ডিং কোচ হিসেবে এই মরসুমে নিযুক্ত করা হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানি'কে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন প্রধান প্রশিক্ষক সাইমন ক্যাটিজ'কে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করেছে অরেঞ্জ আর্মি।

আইপিএল-এর মেগা নিলামের আগে অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়া কাশ্মীরের দুই তরুণ তুর্কী উমরান মালিক এবং আব্দুল সামাদ'কে ধরে রেখেছে এসআরএইচ। ২০২১-এর আইপিএল-এ লিগ টেবলের শেষে অবস্থান ছিল সানরাইজার্স হায়দরাবাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+