IPL 2024: মডেলের আত্মহত্যায় জড়িয়ে গেল দলের তারকা ক্রিকেটারের নাম, আইপিএলের আগে সমস্যায় সানরাইজার্স
এক মাস পরই শুরু হবে আইপিএল। কিন্তু তার আগে বেজায় অস্বস্তিতে পড়ল সানরাইজার্স হায়দরাবাদ দল। মডেলের আত্মহত্যার ঘটনায় জড়িয়ে গেল দলের এক ক্রিকেটারের নাম। গত কয়েক মরশুম ধরেই আইপিএলে হায়দরাবাদ দলের পরিচিত মুখ অভিষেক শর্মা। ব্যাট-বল হাতে তাঁর ভালোই অবদান আছে দলে। কিন্তু আইপিএল শুরুর আগেই তাঁর নামই জড়িয়ে গেল মডেল আত্মহত্যার ঘটনায়।
গত সোমবার তানিয়া সিং নামে একজন নামী মডেল সুরাটে আত্মহত্যা করেন। মডেলের ফ্ল্যাট খেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজস্থানের বাসিন্দা হলেও সুরাটেই থাকতেন তানিয়া। তাঁর আত্মহত্যার তদন্তে নেমে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার অভিষেক শর্মাকে সমন পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সূত্রের খবর,জানা যাচ্ছে যে তানিয়া আত্মহত্যার আগে তাঁর শেষ ফোনটা করেছিলেন অভিষেক শর্মাকে। যা দেখে পুলিশ অনুমান করছে অভিষেক শর্মার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তানিয়ার। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার অভিষেক শর্মার সঙ্গে এই আত্মহত্যার ঘটনার যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
২০১৯ সাল থেকে তিনি সানরাইজার্স হায়দরাবাদের সদস্য রয়েছেন। হায়দরাবাদ টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার অভিষেক। টিমের হয়ে ৪৭টা ম্যাচ খেলেছেন। অলরাউন্ডার ক্রিকেটার মোট ৮৯৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৭.৩৮। রয়েছে চারটে হাফ সেঞ্চুরিও। বাঁ হাতি স্পিনার সঙ্গে নিয়েছেন ৯ উইকেট। শুধু আইপিএল নয় ঘরোয়া ক্রিকেটে এবার পঞ্জাবের হয়ে ভালো খেলেছেন অভিষেক।
সুরাতের ভেসু রোডের বাসিন্দা ছিলেন তানিয়া। অল্প বয়েসেই মডেলের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরে মডেল হিসাবে কাজ করছেন তিনি। আইপিএল ক্রিকেটারদের সঙ্গে মডেল বা অভিনেত্রীদের যোগাযোগ নতুন কোনও বিষয় নয়। গ্ল্যামার এবং ক্রিকেটের মেলবন্ধন ঘটায় এই আইপিএল। ফলে সেই সূত্রেই তানিয়া অভিষেকের মধ্যে আলাপ পর্ব হয়েছে বলে মনে করা হচ্ছে।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল মঙ্গলবারই ঘোষণা করেছেন ২২ মার্চই শুরু হতে পারে আইপিল। তার আগে অভিষেক আইনি জটিলতায় আটকে গেলে সমস্যা পড়বে হায়দরাবাদ দল।












Click it and Unblock the Notifications