দেশ ছাড়তে চলেছেন শ্রীসন্থ, বিস্ফোরক সাক্ষাৎকারে জানালেন কেরল স্পিডস্টার
দেশ ছাড়ার হুমকি শ্রীসন্থের। আর বেশিদিন খুশিতে থাকা হল না শ্রীসন্থের। কেরল হাইকোর্টের ডিভিসন বেঞ্চের রায় দিয়েছে নির্বাসন ওঠানো হবে না তার ওপর থেকে, এরপরেই হুমকি শ্রীসন্থের।
কয়েক দিন আগে কেরল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে ক্রিকেটে ফেরার আশা দেখেছিলেন শ্রীসন্থ। কিন্তু বিসিসিআইয়ের ফের আবেদনের পর কেরল হাইকোর্টের ডিভিসন বেঞ্চ ফের শ্রীসন্থকে আজীবন নির্বাসনের শাস্তি বহাল করে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বিস্ফোরক শ্রীসন্থ জানিয়েছেন প্রয়োজন হলে তিনি অন্য দেশের জার্সি গায়েও খেলতে পারেন। তোপ দেগে বিসিসিআইকে 'প্রাইভেট ফার্ম' বলেছেন। তাঁর দাবি তাঁর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে অন্য যে কোনও দেশের হয়ে ক্রিকেট খেলার। শ্রীসন্থ বলেছেন 'বিসিসিআই আমাকে নির্বাসিত করেছে, আইসিসি না। যদি ভারতে খেলার সুযোগ না পাই তা হলে অন্য যে কোনও দেশের হয়ে খেলতে পারি। কারণ আমার এখন ৩৪ বছর বয়স খুব বেশি হলে আর ছ'বছর খেলতে পারব। আমি ক্রিকেট খেলতে চাই। বিসিসিআই প্রাইভেট ফার্ম। শুধু আমরাই যারা এটাকে ভারতীয় দল বলি। সব কিছুর পরও বিসিসিআই ব্যক্তিগত সংস্থা। রঞ্জি ট্রফি, ইরানি ট্রফিতে কেরালার হয়েও খেলতে চেয়েছিলাম। কিন্তু সেটাও বিসিসিআই-এর হাতে।'
এদিকে ফের শাস্তি বহাল হওয়ার পরই শ্রীসন্থ দাবি জানিয়েছিলেন লোধা কমিটির রিপোর্টে ১৩ জন ক্রিকেটারের নাম ছিল, যাঁরা গড়াপেটার সঙ্গে যুক্ত। শুধু তাঁর নাম এভাবে সামনে এনে কেন এভাবে ছেলাখেলা করা হচ্ছে। বাকি নামগুলি কী কারণে প্রকাশ করছে না বিসিসিআই জানতে চেয়েছেন তিনি।
পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাবেন তাও জানিয়ে দিয়েছেন শ্রীসন্থ। কেরল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন কেরল স্পিডস্টার।












Click it and Unblock the Notifications