বিসিসিআইয়ের আজীবন নির্বাসন তুলে দিল কেরল হাইকোর্ট, ক্রিকেটে ফেরার স্বপ্নে বুঁদ শ্রীসন্থ

কেরল হাইকোর্টের রায়ে খুশির হাওয়া শ্রীসান্থের পরিবারে। বিসিসিআইয়ের আজীবন নির্বাসন তুলে নেওয়ার নির্দেশ দিল কেরল হাইকোর্ট। 

দারুণ খুশি সান্তাকুমারণ শ্রীসন্থ। ফের একবার ক্রিকেটে ফেরার সামনে দাঁড়িয়ে এই ক্রিকেটার। কেরল হাইকোর্ট রায় দিয়েছে শ্রীসন্থের ওপর বিসিসিআইয়ের দেওয়া আজীবন নির্বাসনের শাস্তি তুলে নেওয়ার। আর এতেই দারুণ খুশি শ্রীসন্থ।

বিসিসিআইয়ের আজীবন নির্বাসন তুলে দিল কেরল হাইকোর্ট, ক্রিকেটে ফেরার স্বপ্নে বুঁদ শ্রীসন্থ

কেরল হাইকোর্টের রায়ের পরই ফের ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন এই ক্রিকেটার। জানিয়েছেন,কেরল , দক্ষিণাঞ্চলের হয়ে ক্রিকেট খেলতে চান। তবে এখনই জাতীয় দলের ভাবনা নেই তাঁর মনে। বাস্তবের মাটিতে পা রেখে শ্রীসন্থের সাফ বক্তব্য ,' আবার শূন্য থেকে শুরু করতে হবে। আমি জানতাম ঈশ্বরের আশীর্বাদে আমি ফিরে আসব।' শুধু এতেই থামেননি জানিয়েছেন ডাভ হোয়াটমোর তাঁকে বলে রেখেছেন তাঁর মত ট্যালেন্টেড ক্রিকেটার দলে সবসময়েই ওয়েলকাম।

বিসিসিআইয়ের আজীবন নির্বাসন তুলে দিল কেরল হাইকোর্ট, ক্রিকেটে ফেরার স্বপ্নে বুঁদ শ্রীসন্থ

বিসিসিআইয়ের বিরুদ্ধে কোনও ক্ষোভের প্রকাশ জানাননি শ্রীসন্থ। বরং জানিয়েছেন এবার যেন কোর্টের রায় মেনে তাঁরা শ্রীসন্থকে ফিরতে সাহায্য করেন।

এদিকে এই রায়ের পরও বিসিসিআইয়ের মুখে কুলুপ। তাঁরা ধীরে চলো নীতি নিয়েছেন। কেরল হাইকোর্টের রায়ের পর তাঁরা কোনও পথে হাঁটেন তা জানতে আরও কিছু সময়ের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+