বিশ্বকাপ জিতে দলের কাঁধে চেপে অবসর নেবেন ধোনি! ভবিষ্যদ্বাণী শ্রীসন্থের
বিশ্বকাপ জিতে দলের কাঁধে চেপে অবসর নেবেন ধোনি! ভবিষ্যদ্বাণী শ্রীসন্থের
ফিট থাকলে সেপ্টেম্বরে ক্রিকেটে ফিরতে চলেছেন শান্তাকুমারন শ্রীসস্থ। আর আগে বারেবারে নিজের মন্তব্যের জন্য বিতর্ক জড়াচ্ছেন ক্রিকেটার। ৪০ বছর বয়সে এসেও নিজেকে ২০২৩ বিশ্বকাপ দেখতে চান বলে দাবি করেছিলেন। শ্রীসন্থের সেই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে ক্রীড়াপ্রেমী নেট নাগরিকরা মন্তব্যের ঝড় তুলে দেন। এবার ধোনিকে নিয়ে এক মন্তব্যে করে মাহির অবসর জল্পনায় অন্য আলোচনার জন্ম দিলেন।

ধোনিকে নিয়ে শ্রীসন্থের মন্তব্য
দেশের জার্সিতে ২০০৭ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন শ্রী। দুই ক্ষেত্রে ধোনির অধিনায়কত্বে ভারতের বিশ্বকাপ জেতার সাক্ষী থেকেছেন শ্রীসস্থ। সেই ধোনিকে এবার ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে দেখতে চান বলে শ্রীসন্থ মন্তব্য করেছেন।

বিশ্বকাপ জিতে কাঁধে চেপে মাঠ ছাড়ুক ধোনি!
এক ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় শ্রীসন্থের মত, ধোনি বিশ্বকাপ জিতে মাঠ ছাড়বেন। দেশের প্রাক্তন অধিনায়ক আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের খেলবেন। আর বিশ্বকাপ জিতে ধোনিকে কাঁধে তুলে নিয়ে বিরাটরা সম্মান জানিয়ে মাঠ ছাড়বে।

শ্রীসন্থ আরও যা বললেন
শ্রীসন্থ আরও বলেন, 'বিশ্বকাপের আগে আইপিএল হলে ধোনির ব্যাটিং দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছে।আমার মনে হয় মাহি ভাই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। তার আগেই আইপিএলেও খেলবেন। ধোনিভাইকে সেরা ফর্মেই আমরা পেতে চলেছি।'

কবে থেকে ক্রিকেটের বাইরে ধোনি
উল্লেখ্য গত বছর ৯ জুলাই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার পর বাইশ গজ থেকে ধোনি অঘোষিত সন্ন্যাস নিয়েছেন। তাঁকে ক্রিকেট মাঠে দেখার জন্য প্রত্যাশার পারদ তুঙ্গে। আইপিএল দিয়ে ধোনির প্রত্যাবর্তনের কথা থাকলেও এখন করোনা সংকটে মেগা টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় ধোনির মাঠে ফেরা দীর্ঘায়িত হতে চলেছে।

রঞ্জি খেলতে পারেন শ্রীসস্থ
প্রসঙ্গত ফিক্সিং কাণ্ডে নাম জড়ানো ক্রিকেটার আগামী দিনে ক্রিকেটে ফেরা নিয়ে আশাবাদী। সেপ্টেম্বরে তাঁর ৭ বছরের নির্বাসন কাটতে চলেছে। এরপর ফিট থাকলে কেরল দল তাঁকে রঞ্জি টিমে নিতে চেয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications