Sreesanth vs Gambhir: গম্ভীরকে নিশানা শ্রীসন্থের! মাঠেই ব্যাপক গোলমাল, চাঞ্চল্যকর অভিযোগে বিদ্ধ নাইট-মেন্টর

Sreesanth vs Gambhir: লেজেন্ডস লিগ ক্রিকেটে প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেন। এবার সেখানেও বড় বিতর্ক। গৌতম গম্ভীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন এস শ্রীসন্থ। পরে আরও বোমা ফাটানোরও ইঙ্গিত দিয়েছেন।

সুরাটে এলএলসি এলিমিনেটর ম্যাচের পর দেখা যায় শ্রীসন্থ রাগে ফুঁসছেন। সাফ জানালেন, গম্ভীরের আচরণে তিনি আঘাত পেয়েছেন।

Sreesanth vs Gambhir: গম্ভীরকে নিশানা শ্রীসন্থের!

ইন্ডিয়া ক্যাপিটালস টস জিতে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটিং নিয়েছিল। গম্ভীর ওপেন করতে নামেন। হঠাৎই দেখা যায় গম্ভীর ও শ্রীসন্থের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরিস্থিতি সামাল দেন আম্পায়াররা। লালাভাই কনট্রাক্টর স্টেডিয়ামে এলএলসি এলিমিনেটরে ক্যাপিটালস ১২ রানে হারায় জায়ান্টসকে।

ক্যাপিটালস অধিনায়ক গম্ভীর এই ম্যাচে সাতটি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩০ বলে ৫১ রান করেন। শ্রীসন্থের বলে ছয় মেরে পরের ডেলিভারিতেই চারও মারেন। শ্রীসন্থ ৩ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। শ্রীসন্থের দাবি, কোনওরকম প্ররোচনা ছাড়াই গম্ভীর দুর্ব্যবহার করেন, এমন কিছু আপত্তিকর শব্দ প্রয়োগ করেন যাতে তিনি, তাঁর পরিবার ও ঘনিষ্ঠরা আহত হয়েছেন।

শ্রীসন্থ গম্ভীরকে মিস্টার ফাইটার বলে অভিহিত করেন, কোনও কারণ ছাড়াই গম্ভীর সতীর্থদের সঙ্গে ঝামেলা, গণ্ডগোল করেন। বীরেন্দ্র শেহওয়াগ-সহ সিনিয়রদের প্রতি সম্মান প্রদর্শন করেন না। তেমনটা এই ম্যাচ চলাকালীনও ঘটেছে। আমাকে উদ্দেশ করে তিনি বারবার এমন কিছু বলেছেন, যে আচরণ করেছেন তা গম্ভীর কেন কারও কাছেই প্রত্যাশিত নয়।

গোটা ঘটনায় তাঁর কোনও দোষ ছিল না বলে দাবি করে শ্রীসন্থ বলেন, আজ-নয়-কাল গৌতি কী বলেছেন তা সকলেই জানতে পারবেন। যে ধরনের শব্দ প্রয়োগ তিনি করেছেন তা ক্রিকেট মাঠে মেনে নেওয়া যায় না। আমি তাঁকে কিছুই বলিনি। কিন্তু গম্ভীর লাগাতার নানা অপশব্দ প্রয়োগ করেন, এটা তিনি বরাবর করে থাকেন। শ্রীসন্থ আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলাকালীন গম্ভীরের কাছে বিরাট কোহলি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি তাঁকে নিয়ে না বলে অন্য প্রসঙ্গ নিয়ে বলতে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+