৯১-তে প্রয়াত মিলখা সিং, সচিন থেকে গাভাসকর সহ ক্রীড়া জগতে শোকের ছায়া

৯১-তে প্রয়াত মিলখা সিং, সচিন থেকে গাভাসকর সহ ক্রীড়া জগতের শোক

৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন মিলখা সিং। এশিয়ান গেমস থেকে দেশ চারটি সোনা এনে দেওয়া কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ হয়েছে দেশ। বাদ যায়নি দেশের ক্রীড়া মহলও। 'উড়ন্ত শিখ'-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে গ্রেট সুনীল গাভাসকর। কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়নকে শ্রদ্ধা জানিয়েছেন দেশের অন্যান্য ক্ষেত্রের ক্রীড়া ব্যক্তিত্বরাও।

সচিন তেন্ডুলকর

মিলখা সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর। কিংবদন্তি অ্যাথলিটের চলে যাওয়া ভারতীয়দের মনে গভীর শূন্যতা তৈরি করবে বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মাস্টার ব্লাস্টার।

সুনীল গাভাসকর

সুনীল গাভাসকর

নব্বই পেরিয়ে যাওয়া অ্যাথলিট মিলখা সিং শতরান পূর্ণ করবেন বলে ভেবেছিলেন গ্রেট সুনীল গাভাসকর। খুব কাছ থেকে দেখার সৌজন্যে মিলখার সঙ্গে কথাবার্তা হত লিটল মাস্টারের। বেশ কয়েকবার আমনে সামনে হয়েছিলেন দুই রথী। এত বড় ব্যক্তিত্ব হয়েও মিলখা তাঁর সাফল্যের খতিয়ান ফলাও করে প্রচার করতেন না বলেই জানিয়েছেন গাভাসকর। ফলে প্রাক্তন অ্যাথলিটের এভাবে চলে যাওয়াটা তিনি মেনে নিতে পারছেন না।

বীরেন্দ্র শেহওয়াগ

মিলখা সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। কিংবদন্তি চলে গেলেও তাঁর নাম অনুপ্রেরণার অর্থ হিসেবে যুক্ত থাকবে বলে টুইটারে লিখেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার। প্রয়াত ক্রীড়াবিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বীরু।

ভিভিএস লক্ষ্মণ

মিলখা সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভিভিএস লক্ষ্মণ। দেশের সর্বকালের সেরা অ্যাথলিট আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটসম্যান।

হরভজন সিং

মিলখা সিংয়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছেন হরভজন সিং। অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার।

অনিল কুম্বলে

মিলখা সিংয়ের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় মুখর হয়েছেন ভারতীয় গ্রেট অনিল কুম্বলে। লিখেছেন, দেশ এক লিজেন্ডকে হারাল। মিলখা সিং-কে তাঁর কাজের মাধ্যমে স্মরণ করা হবে বলে লিখেছেন জাম্বো।

সাইনা নেহওয়াল

অলিম্পিক থেকে ভারতকে পদক এনে দেওয়া সাইনা নেহওয়াল, মিলখা সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছেন। ব্যাডমিন্টন তারকা লিখেছেন, কিংবদন্তি অ্যাথলিটের অভাব অনুভূত হবে।

বিরাট কোহলির শ্রদ্ধা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামার আগে নিজের সঙ্গে মিলখা সিংয়ের এক ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। কিংবদন্তি অ্যাথলিট অমলিন থাকবে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+