বিরাট থেকে শেহবাগ, ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা ক্রীড়াবিদদের


 বিরাট থেকে শেহবাগ, ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা ক্রীড়াবিদদের

২০১৯-কে বিদায় জানিয়েছে বিশ্ব। নতুন বছর ও দশককে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে চলছে উদযাপনের আড়ম্বর। তারই মধ্যে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেননি দেশের ক্রীড়াবিদরা।

বিরাট কোহলি

স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সেখান থেকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অনুষ্কার সঙ্গে তাঁর ছবিও পোস্ট করেছেন বিরাট।

বীরেন্দ্র শেহবাগ

নিজের ভিডিও পোস্ট করে ক্রিকেট প্রেমীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ।

হরভজন সিং

রসিকতার ঢঙে নিজস্ব স্টাইলে ক্রিকেট প্রেমীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং।

মহম্মদ কাইফ

কবি মায়া আনগেলোউ-র উক্তি লিখে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ কাইফ।

সুরেশ রায়না

ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

গৌতম গম্ভীর

নিজের স্ত্রী ও দুই কন্যার ছবি টুইটারে পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।

পিভি সিন্ধু

২০১৯ তাঁকে যা দিয়েছে, তাতে তিনি খুশি। ২০২০-ও দুর্দান্ত ভাবে কাটাতে চান ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন পিভা সিন্ধু। নতুন বছর সকলের ভালো কাটুক, সেই কামনা করেছেন ভারতীয় শাটলার।

বজরং পুনিয়া

ভারতের লেজেন্ডারি কুস্তিগীর বজরং পুনিয়া, তাঁর ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

সাই প্রণীত

২০১৯-এই ব্যাডমিন্টনের বিশ্ব ক্রম তালিকার প্রথম দশে উঠে আসা ভারতীয় শাটলার সাই প্রণীত দেশের ক্রীড়া প্রেমীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+