LIVE করোনা পরবর্তী সময় ক্রিকেট শুরু হলে কী করণীয় জানালেন সচিন

LIVE কবে হতে পারে আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, বললেন ম্যাকুলাম

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন, আইপিএলে করোনার প্রভাব থেকে অলিম্পিক, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ভারত অধিনায়ক বিরাট কোহলি, টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ পেজ।

LIVE  করোনা পরবর্তী সময় ক্রিকেট শুরু হলে কী করণীয় জানালেন সচিন

Apr 23, 2020, 10:51 pm IST

করোনা পরবর্তী সময় ক্রিকেট শুরু হলে লালার ব্যবহার বন্ধ, ক্রিকেটারদের মধ্যে হ্যান্ডসেক সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা উচিত, মত সচিন তেন্ডুলকরের।
Apr 23, 2020, 9:45 pm IST

করোনার কারণে অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবর-নভেম্বর টি-২০ ক্রিকেট বিশ্বকাপ করা না গেলে তা ২০২১ সালে ফেব্রুয়ারি-মার্চে করার কথা ভাবছে আইসিসি।
Apr 23, 2020, 9:44 pm IST

করোনা ধাক্কা বিশ্বকাপ পিছিয়ে কবে হতে পারে জানাল আইসিসি।
Apr 23, 2020, 9:13 pm IST

তাঁর বাউন্সারে লুটিয়ে পড়লেন লারা, পুরনো ভিডিয়ো পোস্ট করলেন শোয়েব
Apr 23, 2020, 8:43 pm IST

করোনা কারণে ক্রিকেটে ধাক্কা। দীর্ঘ সময় ধরে বন্ধ ক্রিকেট। ফলে আগামী দিন ২০২৩ সাল পর্যন্ত ক্রিকেটের সূচিতে বদল আসবে, জানাল আইসিসি।
Apr 23, 2020, 7:46 pm IST

শেষ পর্যন্ত শাকিবের স্মরণীয় সেই ব্যাট নিলামে ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।
Apr 23, 2020, 7:46 pm IST

বাংলাদেশের তারকা অলরাউন্ডার আট ম্যাচে ৬০৬ রান করেছিলেন। যে ব্যাটে তিনি এত রান হাঁকিয়েছিলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে সেই ব্যাটই নিলামে তোলেন বাঁ-হাতি।
Apr 23, 2020, 7:46 pm IST

২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত সফল ছিলেন সাকিব আল হাসান।
Apr 23, 2020, 7:05 pm IST

বাউন্সারের আঘাতে লুটিয়ে পড়লেন লারা। ভিডিও পোস্ট করলেন শোয়েব আখতার, দেখে নিন ভিডিও।
Apr 23, 2020, 6:32 pm IST

ডার্বি ম্যাচের টিকিটের দাম ফেরত চেয়ে কোয়েস ইস্টবেঙ্গলের সঞ্জিত সেনকে চিঠি দিল মোহনবাগান
Apr 23, 2020, 6:02 pm IST

৭ বছর আগে আজকের দিনেই টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৭৫ রান হাঁকান গেইল। যা দেখে ধোনি কী পোস্ট করেছিলেন দেখে নিন
Apr 23, 2020, 5:22 pm IST

পোষ্য়কে স্নান করাতে ব্যস্ত শ্রেয়স আইয়ার। লকডাউনে এভাবেই পোষ্যের দেখভালে সময় কাটাচ্ছেন শ্রেয়স
Apr 23, 2020, 4:21 pm IST

করোনার কারণে গৃহবন্দি, বাইরের রোদের খেলাধুলো মিস করছি, বললেন রোহিত শর্মা।
View this post on Instagram

Oh outdoors and sunlight, I miss ya!

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

Apr 23, 2020, 2:56 pm IST

তাঁর সময়ের ভারতীয় ব্যাটসম্যানরা নিজের জন্য শতরান করতেন বলে জানিয়েেছেন পাকিস্তানের লেজেন্ড ইনজামাম-উল-হক।
Apr 23, 2020, 1:39 pm IST

করোনা ভাইরাসের জেরে ক্রিকেটের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক, চান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সেলিম মালিক।
Apr 23, 2020, 1:37 pm IST

এমএস ধোনির মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে বলে বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল হাসি।
Apr 23, 2020, 12:48 pm IST

নেটে চেতেশ্বর পূজারার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি।
Apr 23, 2020, 12:48 pm IST

করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা যোদ্ধাদের সম্মান প্রদর্শনে নিজের ৪৭তম জন্মদিন পালন করবেন না মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
Apr 23, 2020, 12:47 pm IST

স্থগিতই হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
Apr 23, 2020, 12:46 pm IST

অবিলম্বে ক্রিকেট শুরু না হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তীব্র অর্থ কষ্টে পড়বেন বলে মনে করেন রামিজ রাজা।
Apr 23, 2020, 11:54 am IST

ক্রিস গেইলের ৬৬ বলে ১৭৫ রানের ইনিংস এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ।
Apr 23, 2020, 11:54 am IST

সাত বছর আগে আজেকেরই দিনে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন ক্রিস গেইল।
Apr 23, 2020, 11:54 am IST

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহ করতে প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে চান ডেভিড বেকহ্যাম।
Apr 23, 2020, 11:54 am IST

আইপিএলের প্রথম সংস্করণে চেন্নাই সুপার কিংস তাঁর পরিবর্তে এমএস ধোনিকে দলে নেওয়ায় দুঃখ পেয়েছিলেন দীনেশ কার্তিক।
Apr 23, 2020, 10:24 am IST

রিকি পন্টিং ও মহেন্দ্র সিং ধোনিকে সেরা অধিনায়ক বাছলেন মাইকেল হাসি।
Apr 23, 2020, 10:22 am IST

করোনা নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিতে সবার শেষে টেনিস ফিরবে বলে মনে করেন তারকা অ্যান্ডি মারে।
Apr 23, 2020, 10:20 am IST

করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি অবস্থায় পুত্র জোরাভারের সঙ্গে ইন্ডোর ক্রিকেটে মাতলেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান।
Apr 23, 2020, 10:19 am IST

টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর করার পরামর্শ ব্রেন্ডন ম্যাকুলামের।
Apr 23, 2020, 10:19 am IST

করোনা ভাইরাসের জন্য পিছিয়ে অক্টোবরে হতে পারে আইপিএল, মনে করেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+