LIVE দিন-রাতের টেস্টের জন্য ইডেনে প্রথম চার দিনের টিকিট শেষ, ইডেন কেমন সেজে উঠেছে ছবিতে দেখুন
LIVE দিন-রাতের টেস্টের জন্য ইডেনে প্রথম চার দিনের টিকিট শেষ, খেলার আরও খবরে চোখ রাখুন
ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, সারা দিনের খেলার খবরের আপডেট পেতে চোখ রাখুন। কোন খেলার কী ফল, কে কী বললেন, দেখে নিন এক নজরে।

এদিন ইডেন জুড়ে পিঙ্ক বল টেস্টের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। হিলিয়াম বেলুন থেকে ইলেকট্রনিক স্কোরবোর্ড গোলাপি রঙে রাঙিয়ে তোলা হয়েছে। চলছে ইলেকট্রনিক স্কোরবোর্ডের শেষ মুহূর্তে কাজ। যেখানে ইতিমধ্য়েই দুই দলের অধিনায়ক বিরাট ও মমিনউলের নাম গোলাপি অক্ষরে লেখা হয়েছে। বাকি ক্রিকেটারদের নামও গোলাপি রঙে লেখার কাজ চলছে।
দিন রাতের টেস্টে সুযোগ পাওয়ার আগেই ছিটকে গেলেন বাংলাদেশ দলের প্রতিভাবান ওপেনার সাইফ হাসান। প্রস্তুতির সময় আঙুলে চোট পাওয়ায় ইডেনে তাঁর অভিষেক সম্ভাবনা শেষ হয়ে গেল বলা চলে। ইডেনে গোলাপি বলে ভারতের মাটিতে হতে চলা দিন রাতের টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে অভিষেক করার সুযোগের সামনে ছিলেন হাসান।
গোলাপি আভায় মুড়ে ফেলা হয়েছে ময়দান চত্ত্বর। দেখুন ভিডিও
গোলাপি বলে টেস্টে জন্য সেজে উঠেছে ইডেন, দেখুন ছবি
ক্রাইম পার্টনার ধোনির সঙ্গে ছবি পোস্ট করলেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications