Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন বছরের শুভেচ্ছায় সামিল সচিন থেকে বিরাট, বীরু থেকে ভাজ্জি, আমোদিত সোশ্যাল মিডিয়া

নতুন বছরের শুভেচ্ছায় সামিল সচিন থেকে বিরাট, বীরু থেকে ভাজ্জি, আমোদিত সোশ্যাল মিডিয়া

করোনা ভাইরাসে জর্জরিত ২০২০-কে পিছনে ২০২১-কে স্বাগত জানাল বিশ্ব। নতুন বছর ভাল কোনও বার্তা বয়ে নিয়ে আসুক, চায় মানুষ। কোভিড ১৯-এর টিকা আবিষ্কার সেই বাসনাকে আরও ডানা মেলতে যে সাহায্য করবে, তা বলাই বাহুল্য। সেই আবেগকে গায়ে মেখে দেশবাসী নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতের ক্রীড়া ব্যক্তিত্ব। তাতে সামিল হয়েছেন বিভিন্ন ক্ষেত্রের তারকা।

নতুন বছরের শুভেচ্ছায় সামিল সচিন থেকে বিরাট, বীরু থেকে ভাজ্জি, আমোদিত সোশ্যাল মিডিয়া

২০২১-এর আগমনে সকলের জন্য সুস্থতা ও খুশি কামনা করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ২০২০ থেকে পাওয়া শিক্ষা ২০২১-এ পথচলা শুরু করার মূল্যবান পরামর্শ দিয়েছেন মাস্টার ব্লাস্টার। পরিবেশকে সম্মান জানানোর পাঠ পড়িয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান।

সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নিজের ছবি পোস্ট করে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ছবিতে হার্দিক পান্ডিয়া ও তাঁর স্ত্রী নাতাসা স্তানকোভিচকেও দেখা যাচ্ছে।

নতুন বছরে বিশ্বের সব মানুষের জন্য সুস্থতা ও আনন্দ কামনা করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন এবং ব্যাটসম্যান কেএল রাহুল।

টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং নিজের সকল ফ্যানকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর প্রার্থনা, ২০২১ সালে যেন সবার মনস্কামনা পূরণ হয়।

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। আনন্দে সহকারে তিনি এও জানিয়েছেন যে টিকা আবিষ্কার হয়ে যাওয়ায় ২০২১ সালে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই অনেক সহজ হবে।

স্বামী তথা পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক এবং পুত্রের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। একই সঙ্গে তিনি আগামী এক বছর সকলের সুস্থতা ও উন্নতি কামনা করেছেন।

দেশের বক্সিং তারকা বীজেন্দ্র সিং দেশবাসীকে নতুন বছরের শুভ কামনা জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+