Sports Calendar 2025: ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, ২০২৫ সালে খেলার দুনিয়ায় চমকপ্রদ ইভেন্ট
Sports Calendar 2025: আর কয়েক ঘণ্টা পরেই শুরু ইংরেজি নতুন বছর। চলতি বছর শেষের আগেই নজর রাখা যাক আগামী বছরের নানাবিধ খেলার উল্লেখযোগ্য ইভেন্টগুলিতে।
ভারতীয় ক্রিকেট দলের হোম সিরিজের সূচি এখনও চূড়ান্ত না হলেও ফেব্রুয়ারি-মার্চে নজর থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মহিলাদের প্রিমিয়ার লিগের পাশাপাশি রয়েছে মেয়েদের ওডিআই বিশ্বকাপ।

ফুটবলের দুনিয়ায় যেমন ফিফা ক্লাব বিশ্বকাপ বড় আকর্ষণ, তেমনই খো খো বিশ্বকাপও প্রথমবার হতে চলেছে আগামী মাসেই। একনজরে দেখে নেওয়া যাক এখনও অবধি আগামী ১২ মাসে কোন খেলার ইভেন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ:
পুরুষদের হকি ইন্ডিয়া লিগ শুরু হয়েছে। চলবে ১ ফেব্রুয়ারি অবধি। ৩ জানুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্ট। জানুয়ারির ২২ থেকে ১২ ফেব্রুয়ারি অবধি ভারত দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে।
১২ জানুয়ারি শুরু হয়ে ২৬ জানুয়ারি অবধি চলবে মহিলাদের হকি ইন্ডিয়া লিগ এবং অস্ট্রেলিয়ান ওপেন টেনিস। ১৩ থেকে ১৯ জানুয়ারি খো খো বিশ্বকাপ। ১৪ থেকে ১৯ জানুয়ারি দিল্লিতে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন। ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অবধি মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ।
ফেব্রুয়ারির ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি অবধি রয়েছে এশিয়ান উইন্টার গেমস। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ জুন অবধি চলবে মেয়েদের হকি প্রো লিগ। ছেলেদের হকি প্রো লিগ ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২২ জুন অবধি। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ অবধি চলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
মার্চের ১ থেকে ১২ তারিখ অবধি চলবে হকি ইন্ডিয়া পরিচালিত মহিলাদের সিনিয়র হকির জাতীয় প্রতিযোগিতা। ১১ থেকে ১৬ মার্চ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন। ১৪ মার্চ থেকে ২৫ মে-র উইন্ডোয় আইপিএল হবে। ১৪ থেকে ১৬ মার্চ মেলবোর্নে অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রি। ১৬ মার্চ লন্ডনে ইংলিশ লিগ কাপ ফাইনাল। ২১ থেকে ২৩ মার্চ সাংহাইয়ে চাইনিজ গ্রাঁ প্রি।
এপ্রিলের ৪ থেকে ৬ তারিখ অবধি সুজুকায় জাপানিজ গ্রাঁ প্রি। ৪ থেকে ১৫ এপ্রিল হকি ইন্ডিয়ার পুরুষদের সিনিয়র হকির জাতীয় প্রতিযোগিতা। ৭ থেকে ১৩ এপ্রিল গল্ফের মাস্টার্স টুর্নামেন্ট। ১১ থেকে ১৩ এপ্রিল সাখিরে বাহরিন গ্রাঁ প্রি। ১৮ থেকে ২০ এপ্রিল জেড্ডায় সৌদি আরব গ্রাঁ প্রি। ১৯ এপ্রিল থেকে ৫ মে বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ। ২৭ এপ্রিল লন্ডন ম্যারাথন।
মে মাসের ২ থেকে ৪ তারিখ অবধি মায়ামি গ্রাঁ প্রি। ১০ ও ১১ মে চিনে বিশ্ব অ্য়াথলেটিক্স রিলে। মে মাসের ১৫ থেকে ১৮ তারিখ অবধি ইউএসএ পিজিএ চ্যাম্পিয়নশিপ (গল্ফ)। ১৬ থেকে ১৮ মে ইমোলা গ্রাঁ প্রি। ১৭ থেকে ২৫ মে বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ।
২১ মে স্পেনের বিলবাওয়ে ইউরোপা লিগ ফাইনাল। ২৩ থেকে ২৫ মে মোনাকো গ্রাঁ প্রি। ২৪ মে বার্লিনে জার্মান কাপ ফুটবলের ফাইনাল। ওইদিনই প্যারিসে ফ্রেঞ্চ কাপ ফাইনাল এবং লিসবনে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনাল। ২৫ মে শুরু হয়ে ৭ জুন অবধি চলবে ফরাসি ওপেন টেনিস।
২৭ থেকে ৩১ মে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ২৮ মে ইউরোপা কনফারেন্স ফুটবল লিগ ফাইনাল। ৩০ মে থেকে ১ জুন স্প্যানিশ গ্রাঁ প্রি। ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফাইনাল।
জুনের ৪ থেকে ৮ তারিখ উয়েফা নেশনস লিগ ফাইনালস। ৫ থেকে ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে এনবিএ ফাইনালস। ১১ থেকে ১৫ জুন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ১২ থেকে ১৫ জুন পেনসিলভানিয়ায় গল্ফের ইউএস ওপেন। ১৩ থেকে ১৫ জুন কানাডা গ্রাঁ প্রি মন্টরিয়ালে। ১৪ জুন থেকে ১৩ জুলাই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবল। ১৪ জুন থেকে ৬ জুলাই কনকাকাফ গোল্ড কাপ ফুটবলের আসর। ২৭ থেকে ২৯ জুন অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রি। ৩০ জুন থেকে ১৩ জুলাই উইম্বলডন।
জুলাইয়ে ২ থেকে ২৭ তারিখ মেয়েদের ইউরো কাপ ফুটবল। ৪ থেকে ৬ জুলাই ব্রিটিশ গ্রাঁ প্রি। ৫ থেকে ২৬ জুলাই মেয়েদের আফ্রিকা কাপ অব নেশনস ফুটবল। ৫ থেকে ২৯ জুলাই মেয়েদের দাবা বিশ্বকাপ। ১১ জুলাই থেকে ৩ অগাস্ট বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ। ১২ জুলাই থেকে ২ অগাস্ট মেয়েদের কোপা আমেরিকা ফুটবল। ১৭ থেকে ২০ জুলাই ওপেন গল্ফ চ্যাম্পিয়নশিপ। ২৫ থেকে ২৭ জুলাই বেলজিয়ান গ্রাঁ প্রি।
অগাস্টের ১ থেকে ৩ তারিখ হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রি। ৭ থেকে ১৭ অগাস্ট বিশ্ব গেমস। ১৫ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর মেয়েদের ওডিআই বিশ্বকাপ ক্রিকেট। ২৫ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর ইউএস ওপেন টেনিস। ২৫ থেকে ৩১ অগাস্ট বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হবে প্যারিসে। ২৭ ও ২৮ অগাস্ট ডায়মন্ড লিগ ফাইনাল। ২৯ থেকে ৩১ অগাস্ট ডাচ গ্রাঁ প্রি।
সেপ্টেম্বরের ৫ থেকে ১২ তারিখ বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ। ৫ থেকে ৭ সেপ্টেম্বর ইতালিয়ান গ্রাঁ প্রি। ১৩ থেকে ২১ সেপ্টেম্বর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ১৩ থেকে ২১ সেপ্টেম্বর বিশ্ব কুস্তি প্রতিযোগিতা। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর আজারবাইজান গ্রাঁ প্রি। ২৫ থেকে ২৮ তারিখ রাইডার কাপ গল্ফ হবে ইউএসএ-তে। ২৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর ফিফা অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপ।
অক্টোবরের ১ থেকে ১০ তারিখ বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতার আসর বসবে নরওয়েতে। ৩ থেকে ৫ অক্টোবর সিঙ্গাপুর গ্রাঁ প্রি। ১৩ থেকে ১৯ অক্টোবর বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টন। ১৭ থেকে ১৯ অক্টোবর ইউএস গ্রাঁ প্রি। ১৯ থেকে ২৫ অক্টোবর বিশ্ব আর্টিস্টিক জিমন্যাসটিক্স চ্যাম্পিয়নশিপ। ২৪ থেকে ২৬ অক্টোবর মেক্সিকো গ্রাঁ প্রি।
নভেম্বরে দিল্লিতে হবে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল। ৬ থেকে ১৬ নভেম্বর বিশ্ব রাইফেল ও পিস্তল চ্যাম্পিয়নশিপ কায়রোতে। ৭ থেকে ৯ নভেম্বর ব্রাজিলিয়ান গ্রাঁ প্রি। ১৫ থেকে ২৬ নভেম্বর সামার ডেফলিম্পিক্স। ২০ থেকে ২২ নভেম্বর লাস ভেগাস গ্রাঁ প্রি। ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু অ্যাশেজ সিরিজ, চলবে ২০২৬ সালের জানুয়ারি অবধি। ২৫ থেকে ৩০ নভেম্বর সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন। ২৮ থেকে ৩০ নভেম্বর কাতার গ্রাঁ প্রি।
ডিসেম্বরে ভারতে হবে হকি যুব বিশ্বকাপ। ৫ থেকে ৭ ডিসেম্বর আবু ধাবি গ্রাঁ প্রি। ১০ থেকে ১৪ ডিসেম্বর বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ব্যাডমিন্টন ফাইনালস রয়েছে চিনে। ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি আফ্রিকা কাপ অব নেশনস ফুটবল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications