টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের অধিনায়ক নির্বাচিত রশিদের আবেগপ্রবণ বার্তা
টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের অধিনায়ক নির্বাচিত রশিদ খান
টি২০ বিশ্বকাপের আগে স্পিনার রশিদ খানকেই সংশ্লিষ্ট ফর্ম্যাটে আফগানিস্তানের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার আফগান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। নাজিবুল্লাহ জারদানকে ওই দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে বলেও জানানো হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান ফারহান ইউসুফজাইয়ের তরফে জানানো হয়েছে যে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের হয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন রশিদ। তার বিচারেই ওই লেগ স্পিনারকে আফগান টি২০ দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বলেও জানানো হয়েছে। খুব বড় অঘটন না ঘটলে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপে আফগান দলকে নেতৃত্ব দেবেন রশিদই।
All-rounder @rashidkhan_19 has been appointed the T20I captain & @iamnajibzadran as V-captain. Rashid, one of the well-known global faces of the game, was selected by senior ACB leadership led by ACB Chairman @Farhan_YusEfzai
— Afghanistan Cricket Board (@ACBofficials) July 6, 2021
More: https://t.co/cmIU8G4C02 pic.twitter.com/s1WsoKva6m
আফগানিস্তানের হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট, ৭৪টি ওয়ান ডে এবং ৫১টি টি২০ ম্যাচ খেলেছেন রশিদ খান। তিন ফর্ম্যাটে তিনি যথাক্রমে ৩৪, ১৪০ ও ৯৫টি উইকেট নিয়েছেন। এহেন বিধ্বংসী বোলার বর্তমানে আইসিসি টি২০ ক্রমতালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ফলে আগামী টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের সাফল্য যে রশিদ খানের ওপর নির্ভরশীল, তা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে তাঁর অধিনায়কত্বের দিকেও নজর থাকবে ক্রিকেট বিশ্বের।
All-rounder @rashidkhan_19 has been appointed the T20I captain & @iamnajibzadran as V-captain. Rashid, one of the well-known global faces of the game, was selected by senior ACB leadership led by ACB Chairman @Farhan_YusEfzai
— Afghanistan Cricket Board (@ACBofficials) July 6, 2021
More: https://t.co/cmIU8G4C02 pic.twitter.com/s1WsoKva6m
আফগানিস্তানের অধিনায়ক নির্বাচিত হয়ে আপ্লুত হয়েছেন রশিদ খান। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি মনে করেন অধিনায়ক ও দল সমার্থক। আফগানিস্তানের জার্সি গায়ে তিনি রশিদ খান হয়েছেন। এবার দেশকে সেবা করা তাঁর দায়িত্ব বলেও লিখেছেন এই স্পিনার। একই সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। নতুন যাত্রাপথে ক্রিকেটপ্রেমীদের থেকে সমর্থন চেয়েছেন রশিদ।
I cannot do all great things, but I can do small things with great love and inspiration. Smallest act of kindness is worth more than the grandest intention. The @RashidKhanFund will support Afghan children in need of education, orphans, clean water & healthcare.
— Rashid Khan (@rashidkhan_19) August 10, 2018
২০২১ সালের টি২০ বিশ্বকাপের গ্রুপ বি-তে অবস্থান করছে আফগানিস্তান। একই বিভাগে রশিদ খানদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্বের তিন বটবৃক্ষকে কীভাবে টেক্কা দেয় রশিদের আফগান ফৌজ, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। উল্লেখ্য এই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের জেরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক হয়েছে আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications