Rishabh Pant: ঊর্বশীর নাম ধরে ডেকে ঋষভের সঙ্গে মস্করা এক দল দর্শকের, তীব্র সমালোচনা অন্যান্য সমর্থকদের
ঊর্বশীর নাম ধরে ডেকে ঋষভের সঙ্গে মস্করা এক দল দর্শকের, তীব্র সমালোচনা অন্যান্য সমর্থকদের
চলতি টি ২০ বিশ্বকাপে ভারতীতের প্রথম চারটি ম্যাচেই বেঞ্চে বসে কাটাতে হয়েছে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে। সুপার ১২-এর শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের একাদশে সুযোগ পান ঋষভ। যদিও পরবর্তী ম্যাচগুলির জন্য নিজের দাবি জোরালো করতে ব্যর্থ হন ঋষভ। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে তাঁর ব্যাট থেকে মাত্র তিন রান আসে। ম্যাচ খেলার কম সময় পেলেও সদ্য একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে সমর্থকেরা ঊর্বশী রাউতেলার নাম ধরে পন্থের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে বাউন্ডারি লাইনের পাশ দিয়ে হাঁটছেন পন্থ, সেখানে কিছু সমর্থক ঊর্বশীর নাম ধরে ঋষভকে রাগাতে থাকেন। যদিও নেটাগরিকরা কিছু সংখ্যক সমর্থকের এই আচরণকে ভাল ভাবে নেননি। ক্রিকেটারের সঙ্গে মজা করার কারণে ওই সংখ্যক সমর্থককে কড়া ভাষায় তিরস্কার করেছেন অধিকাংশই।
|
সমর্থকদের আচরণকে নিন্দা:
এক সমর্থক এই ঘটনার নিন্দা করে লিখেছেন, "অদ্ভুদ লোক। মনে হচ্ছে ক্রিকেটারদের কোনও পণ্য হিসেবে না দেখার যে বার্তা বিরাট দিয়েছিলেন সেটা কানে যায়নি।"
|
ঋষভ নালিশ করুক চান, সমর্থকেরা:
অপর এক সমর্থক লিখেছেন, "পন্থের উচিৎ এই সমর্থকদের বিরুদ্ধে নালিশ করা এবং এটা নিশ্চিত করা যে এই ঘটনার জন্য যেন এদের জরিমানা দিতে হয়।"
|
প্রতিবাদ করার বার্তা ঋভকে:
অপর এক সমর্থক ঘটনার তীব্র নিন্দা করে লিখেছেন , "আগামী দিনেও এনটা হবে যদি ও নালিশ না করে।" অন্য এক সমর্থক লিখেছেন, "সত্যি কথা বলতে এটা সারকাসম নয়।"
|
তীব্র নিন্দা পুরো ঘটনার:
পুরো ঘটনার নিন্দা করে এক সমর্থক লিখেছেন, "এটা জঘন্য বিষয়, ও আমাদের দেশের প্রতিনিধিত্ব করে। ওর ক্রিকেটকে ট্রোল করলেও ব্যক্তিগত জীবনের প্রতি নূন্যতম সম্মান দেখান।"

ঊর্বশীর সঙ্গে পন্থের তিক্ত সম্পর্ক:
একটা সময়ে শোনা যেতে ঊর্বশীর সঙ্গে ঋষভ পন্থের সম্পর্ক রয়েছে। কিন্তু সেই সম্পর্কের কিছুই যে এখন অবশিষ্ট নেই সেটা প্রমাণিত একে অপরের কোথার মারপ্যাঁচ থেকে। একটি সাক্ষাৎকারে ঊর্বশী জানিয়েছিলেন, মি: আর পি নামের জনৈক এক ব্যক্তি তাঁর সঙ্গে হোটেলে দেখা করতে এসেছিল। এর পরই পন্থের কটাক্ষের শিকার হন ঊর্বশী। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ঋষভ লেখেন, "সাক্ষাৎকারে মিথ্যা কথা বলা" এবং "নামের জন্য তৃষ্ণার্ত" মানুষদের সম্পর্কে। তিনি লেখেন, "দেখে মজা লাগে যে মানুষ কী ভাবে সাক্ষাৎকারে মিথ্যা কথা বলে স্রেফ প্রচারের জন্য এবং হেড লাইনে জায়গা করে নেওয়ার জন্য। দুঃখ লাগে দেখে যে একদল মানুষ কতটা তৃষ্ণার্ত হয়ে থাকেন নাম এবং খ্যাতির জন্য। ভগবান তাঁদের মঙ্গল করুন।" যদিও এই ইনস্টাগ্রাম স্টোরি ১০ মিনিট পর ডিলিট করে দেন পন্থ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications