বিগ ব্যাশ লিগে স্ট্যান্ডে নেওয়া ‘জাগলিং ক্যাচ’ ভাইরাল মুহূর্তে
বিগ ব্যাশ লিগে স্ট্যান্ডে নেওয়া ‘জাগলিং ক্যাচ’ ভাইরাল মুহূর্তে
প্রতিনিয়ত মাঠে একাধিক দুরন্ত ক্যাচের সাক্ষী থাকে ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা আইপিএল বা ঘরোয়া ক্রিকেট সবেতেই ফিল্ডিং-এর স্তরের উন্নতিতে ঘটেছে। মাঠের মধ্যে ক্রিকেটারদের দুরন্ত ক্যাচের যে সাক্ষী গ্যালারিতে বসে থাকেন সাধারণ দর্শকেরা, সেই একই ঘটনার সাক্ষী থাকল হবার্ট হ্যারিকেনস বনাম পার্থ স্কচার্সের ম্যাচে উপস্থিত ক্রিকেটপ্রেমী অস্ট্রেলিয়াবাসী। তবে, এ বার কোনও ক্রিকেটার নয়, গ্যালারি মাতালেন ম্যাচ দেখতে আসা এক সমর্থক তাঁর অনবদ্য 'জাগলিং ক্যাচ'-এর সৌজন্যে।

স্কচার্সের ইনিংসের শেষ ওভারে হ্যারিকেনসের মিডিয়াম পেসার জর্ডান থমসনের লো ফুলটস স্ট্যান্ডে পাঠান অস্ট্রেলিয়ার অ্যাস্টন আগার। ব্যাটে বলে ভাল মতো হওয়ায় দ্বিতীয় স্ট্যান্ডে বল জমা পড়ে খেলা দেখতে আসা এক সমর্থকেরা হাতে। প্রথমে বলটি ধরতে গিয়ে মিস করলেও পরে জাগলিং করে তা ধরে ফেলেন। এই ক্যাচের প্রশংসায় গলা ফাটান মাঠে উপস্থিত অন্যান্য ক্রিকেটপ্রেমীরাও।
Well taken by old mate! 👏@KFCAustralia #BBL11 pic.twitter.com/5wfJ8cRNeW
— KFC Big Bash League (@BBL) December 20, 2021
বিগ ব্যাশ লিগের অফিসিয়াল টুইটার হ্যান্ডলেও এই ক্যাচের ভিডিও'টি পোস্ট করা হয়েছে।
ওই ওভারে আরও একটি ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি হাঁকান অ্যাস্টন আগার। ওই ওভারে ১৮ রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে স্কচার্স। শেষ পর্যন্ত স্কচার্সের প্রতিপক্ষ হবার্ট এই রান তুলতে পারেনি। ২০ ওভারে ১২৫ রান তুলতেই সক্ষম হয় হবার্ট হ্যারিকেনস। ম্যাচটি ৪২ রানে জেতে পার্থ স্কচার্স।
এই ম্যাচে দলকে জেতানোর পাশাপাশি এক ভিন্ন নজির গড়েন অ্যান্ড্রু টাই। একই দলের হয়ে বিগ ব্যাশ লিগে একশো উইকেট সংগ্রহকারী প্রথম বোলার তিনি। এই ম্যাচে চার ওভারে মাত্র ১৯ রান খরচ করে তিনটি উইকেট তুলে নিয়েছেন টাই। এরই সঙ্গে ১১ বলে ৩০ রানের ক্যামিও খেলা আগার বল হাতে ৩১ রান খরচ করে দু'টি উইকেট তুলে নেন। ব্যাট এবং বল হাতে দলের সাফল্যে অবদান রাখলেও ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্কচার্স ওপেনার কুর্টিস প্যাটারসন। এই বাঁ-হাতি ব্যাটসম্যান ৪৮ বলে ৭৮ রান করেন।












Click it and Unblock the Notifications