সৌরভ-সচিন থেকে বিরাট-রোহিত, ভারতীয় ক্রিকেটারদের পছন্দের বেড়ানোর জায়গাগুলির নাম জানুন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজয়ের পর ২০ দিনের ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। লন্ডন ও তার আশেপাশে ঘুরতে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে খুব বেশি দূরে যাওয়ার অনুমতি অবশ্য মেলেনি। বছরভর ঠাসা ক্রীড়াসূচির মধ্যে ফাঁক পেলেই বেড়াতে ভালোবাসেন বিরাট কোহলিরা। করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে থাকা আর বিভিন্ন দেশে প্রবেশে নানা বিধিনিষেধ থাকায় এখন অবশ্য সেই সুযোগ খুব একটা মিলছে না। তারই মধ্যে ভারতীয় ক্রিকেটাররা তারিয়ে উপভোগ করছেন এই ব্রেক। একনজরে দেখা যাক কোন ক্রিকেটার কোন দেশে বেড়াতে যেতে ভালোবাসেন।

বিরাট কোহলির পছন্দ

বিরাট কোহলির পছন্দ

গত বছর লকডাউনে বিরাট কোহলি-সহ অনেক ক্রিকেটারই ক্রিকেট মাঠের বাইরে নিজেদের পছন্দ, অপছন্দের কথা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় আলাপচারিতায়। তখনই জানা গিয়েছিল, ভারত অধিনায়ক বিরাট কোহলির ছুটি কাটানোর পছন্দের তালিকায় প্রথম দিকে রয়েছে দুটি দেশ। নিউজিল্যান্ড ও স্পেন। নিউজিল্যান্ডের কুইন্সল্যান্ড ও স্পেনের বার্সেলোনায় যাওয়ার সুযোগ পেলেই এক পায়ে খাড়া ভারত অধিনায়ক।

রোহিতের তালিকায়

রোহিতের তালিকায়

মুম্বইয়ের দুই ক্রিকেটার অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মাকে দেখা গিয়েছে ইংল্যান্ডে স্ত্রী ও সন্তানদের নিয়ে ছুটি উপভোগ করতে। রোহিত শর্মার ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ ইউরোপ। বিরাটের মতো রোহিতের পছন্দের তালিকাতেও রয়েছে স্পেন। মাদ্রিদে ছুটি কাটানো যে তিনি উপভোগ করেছেন তা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে জানা গিয়েছে। রিয়াল মাদ্রিদের ভক্ত রোহিত এল ক্লাসিকোও একবার মাঠে বসে দেখেছেন।

রাহুলও স্পেন-প্রেমী

রাহুলও স্পেন-প্রেমী

বিরাট কোহলি, রোহিত শর্মার মতো লোকেশ রাহুলের বেড়াতে যাওয়ার তালিকাতেও রয়েছে স্পেন। এ ছাড়া গ্রিসও তাঁর পছন্দের জায়গা। তবে গ্রিসের চেয়েও স্পেনকেই এগিয়ে রাখেন ভারতীয় দলের এই ক্রিকেটার। ঈষান কিষাণও বেড়াতে যেতে ভালোবাসেন স্পেনের বার্সেলোনায়।

হার্দিক ও ইংল্যান্ড

হার্দিক ও ইংল্যান্ড

ইংল্যান্ডে ছটি টেস্টের দলে জায়গা হয়নি হার্দিক পাণ্ডিয়ার। কিন্তু তিনি শ্রীলঙ্কা সফরে গিয়েছেন। হার্দিক অবশ্য ইংল্যান্ডে বেড়ানো খুবই উপভোগ করেন। তার মধ্যেই লন্ডনই হার্দিকের প্রথম পছন্দ।

ইংল্যান্ডে মহারাজ

ইংল্যান্ডে মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি পরিবার নিয়ে ঘুরে এলেন দুবাই থেকে। করোনা পরিস্থিতিতে আইপিএল ও টি ২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে দুবাই গিয়েছিলেন বিসিসিআই সভাপতি। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানা। দুবাইতে পৌঁছে যে করোনাকালে মুক্তির স্বাদ পেয়েছিলেন কয়েক দিনের জন্য তা সেখানে পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় জানান মহারাজ। প্রচুর ছবি পোস্টও করেন দুবাইতে থাকাকালীন। তবে সৌরভ ছুটি কাটাতে সবচেয়ে বেশি যান ইংল্যান্ডেই। সেখানে তাঁর কাকার বাড়ি। সৌরভ নিজেও বাড়ি কিনেছেন। ইংল্যান্ডে গেলে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যান এ প্রান্ত থেকে ও প্রান্তে।

সচিনের পছন্দ

সচিনের পছন্দ

বিদেশ নয়, সচিন অবশ্য ছুটি পেলে ঘুরতে চলে যান দেশের মধ্যেই এক জায়গায়। বেশিরভাগ সময় তাঁকে ছুটি কাটাতে দেখা গিয়েছে মুসৌরিতে। এ ছাড়া সমুদ্রের টানে সচিন সপরিবারের ঘুরতে গিয়েছেন গোয়াতেও।

অস্ট্রেলিয়া ও শিখর

অস্ট্রেলিয়া ও শিখর

শিখর ধাওয়ানের স্ত্রী বেশিরভাগ সময়ই কাটিয়েছেন অস্ট্রেলিয়ায়। সম্ভবত সেই কারণেই শিখরেরও অস্ট্রেলিয়ার প্রতি টানটা একটু বেশিই। অস্ট্রেলিয়াতে ঘুরতে যেতেই তিনি যে সবচেয়ে বেশি ভালোবাসেন সে কথা অকপটে জানিয়েছেনও শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজে ভারত অধিনায়ক। শ্রীলঙ্কাতে এই প্রথম দেশকে নেতৃত্ব দেবেন তিনি।

জসপ্রীতের কিউয়ি প্রেম

জসপ্রীতের কিউয়ি প্রেম

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কিউয়িদের বিরুদ্ধে প্রত্যাশা পূরণে ব্যর্থ জসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের এই পেসারের পছন্দের বেড়াতে যাওয়ার দেশের নাম নিউজিল্যান্ড। এ ক্ষেত্রে বিরাট কোহলির সঙ্গে তাঁর মিল রয়েছে। চলতি বছর ভারত-ইংল্যান্ড সিরিজের সময় সঞ্জনা গণেশনকে বিয়ে করেছেন জসপ্রীত। তারপর আইপিএল ছিল। টেলিভিশন উপস্থাপিকা সঞ্জনাও এখন জসপ্রীতের সঙ্গেই রয়েছেন ইংল্যান্ডে।

গ্রিসে সূর্য

গ্রিসে সূর্য

সূর্যকুমার যাদব ভারতীয় দলের সঙ্গে রয়েছেন শ্রীলঙ্কা সফরে। তাঁর বেড়াতে যাওয়ার তালিকাতেও রয়েছে গ্রিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+