পল স্টার্লিয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে প্রথম হান্ড্রেডের মুকুট সাদার্ন ব্রেভের মাথায়
পুরুষদের প্রথম দ্য হান্ড্রেড টুর্নামেন্ট জিতল সার্দান ব্রেভ
ওপেনার পল স্টার্লিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে পুরুষদের দ্য হান্ড্রেডের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হল সাদার্ন ব্রেভ। লর্ডসে হওয়া হাই-ভোল্টেজ একশো বলের ফাইনালে বার্মিংহ্যাম ফোনিক্সকে ৩২ রানে হারিয়ে দিয়েছেন কুইন্টন ডি কক, জেমস ভিন্সরা। লড়েও দলকে জেতাতে ব্যর্থ হলেন লিয়াম লিভিংস্টোন, মইন আলিরা।

দ্য হান্ড্রেডের প্রথম সংস্করণের ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা। টসে জিতে সাদার্ন ব্রেভকে ব্যাট করতে পাঠায় বার্মিংহ্যাম ফোনিক্স। শুরুটা ভাল করেও দ্রুত সাজঘরে ফিরে যান ব্রেভের ওপেনার তথা উইকেটরক্ষক কুইন্টন ডি কক। একটি চার সহ তিনি সাত বলে সাত রান করেন। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক জেমস ভিন্সও। এরপর অ্যালেক্স ডেভিসের সঙ্গে ব্রেভের ওপেনার পল স্টার্লিয়ের দুর্দান্ত পার্টনারশিপ হয়।
পল স্টার্লিয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে লর্ডসে খেলা দেখতে আসা ক্রিকেট প্রেমীরা মুগ্ধ হন। ৩৬ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাদার্ন ব্রেভের ওপেনার। দুটি চার ও ছয়টি লম্বা ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। চতুর্থ উইকেটে অ্যালেক্স ডেভিসের সঙ্গে পল স্টার্লিয়ের ৫০ রানের পার্টনারশিপ হয়। ২০ বলে ২৭ রান করে আউট হন ডেভিস। একটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। টিম ডেভিডের ৬ বলে ১৫ রানের ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস ক্রিকেট প্রেমীদের মন জয় করেছে। দুটি লম্বা ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। স্লগ ওভারে চালিয়ে খেলেন রস হোয়াইটলে। তাঁর ১৯ বলে ৪৪ রানের ইনিংস চারটি চার ও চারটি ছক্কা দিয়ে সাজানো। প্রথম একশো বলে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে সাদার্ন ব্রেভ। বার্মিংহ্যাম ফোনিক্সের হয়ে দুই উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে।
😁🏆
— The Hundred (@thehundred) August 21, 2021
📸 @vincey14 | @CJordan #TheHundred pic.twitter.com/3TYEPUOiKU
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বার্মিংহ্যামের দুই ওপেনারই দ্রুত সাজঘরে ফিরে যান। ডেভিড বেডিংহ্যাম (০) ও উইল স্মিদ (২) নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এরপর অধিনায়ক মইন আলি ও লিয়াম লিভিংস্টোনের মধ্যে ৫৬ রানের পার্টনারশিপ হয়। ৩০ বলে ৩৬ রান করে আউট হন মইন। একটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ১৯ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন লিয়াম। ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় বার্মিংহ্যাম ফোনিক্স। সাদার্ন ব্রেভের হয়ে একটি করে উইকেট নেন জর্জ গার্টন, ক্রেইগ ওভারটন, টিমাল মিলস ও জেক লিনটট। ম্যাচের সেরা নির্বাচিত হন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং।
✨ History-makers! ✨#TheHundred pic.twitter.com/cvFJuY0n3u
— The Hundred (@thehundred) August 21, 2021
অন্যদিকে মহিলাদের দ্য হান্ড্রেডের প্রথম সংস্করণ জিতল ওভাল ইনভিন্সিবলস। যারা আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১২১ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ১৪ বলে ২৬ রান করেন মিরজানে কাপ। যিনি আবার বল হাতেও ৪ উইকেট নিয়ে সাড়া ফেলে দেন। ১২১ রানের জবাবে ৭৩ রানেই অল আউট হয় যায় সাদার্ন ব্রেভ। ম্যাচের সেরা নির্বাচিত হন মিরজানে কপ।












Click it and Unblock the Notifications