ব্যাট-বল হাতে হাইকোর্টের বিচারপতিরা ক্রিকেট মাঠে নামছেন একে অপরের বিরুদ্ধে
ক্রিকেট মাঠে ব্যাট-বল হাতে কেরামতি দেখাবেন হাইকোর্টের বিচারপতিরা। জানা গিয়েছে, দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্যের হাইকোর্টের বিচারপতিরা একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন। সেখানেই একে অপরের বিরুদ্ধে ব্যাট-বল হাতে মাঠে নামবেন তাঁরা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি কেরলের ওয়ানাড়ে।

কেরল, মাদ্রাজ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার হাইকোর্টের বিচারপতিরা এই দুদিনের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে মাঠে নামবেন।
এর আগে বিনোদন জগতের মানুষ হোন অথবা সমাজের অন্যান্য ক্ষেত্রে মানুষেরা, ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্টে অনেকেই অংশ নিয়ে থাকেন। অফিসের মধ্যে অথবা ইন্টার অফিস টুর্নামেন্টেও অনেক জগতের পেশাদার মানুষদের খেলার মাঠে নামতে দেখা যায়। তবে বিচারব্যবস্থার সঙ্গে জড়িত মানুষরা খুব বেশি এই ধরনের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেন না। সেদিক থেকে দেখতে গেলে এই টুর্নামেন্ট অবশ্যই অভিনব। বিশেষ করে যেখানে উচ্চ আদালতের বিচারপতিরা সরাসরি একে অপরের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ আবহের মধ্যে খেলতে নামছেন। দুদিনের টুর্নামেন্ট শেষে এখন দেখার কোন রাজ্যের বিচারপতিদের দল জিতে শেষ হাসি হাসতে পারেন।












Click it and Unblock the Notifications