Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AB De Villiers: ক্রিকেটের বাইশ গজে প্রত্যাবর্তন করছেন ডিভিলিয়ার্স, কোন প্রতিযোগিতায় খেলবেন প্রোটিয়া তারকা?

১৩ বছর আবার রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নামছেন বিরাট কোহলি, অন্যদিকে চার বছর পর আবার ক্রিকেটের ২২ গজে প্রত্যাবর্তন করছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবি ডিভিলিয়ার্স। চার বছর আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন প্রোটিয়া এই তারকা। কিন্তু আবার তাঁকে ২২ গজে ব্যাট হাতে দেখা যাবে। তাঁর হাত থেকে ফের একবার ৩৬০ ডিগ্রি শট দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরাা।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে শুধু খেলবেনই না একইসঙ্গে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্বও দেবেন। আগামী ১৮ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্মামেন্টে খেলার কথা ঘোষণা করলেন প্রোটিয়া এই তারকা। মঙ্গলবার সমাজ মাধ্যমে নিজের প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। ডিভিলিয়ার্স যেমন দলকে নেতৃত্ব দেবেন তেমই জ্যাক ক্যালিস, ডেল স্টেইন, ইমরান তাহিরদের মতো ক্রিকেটারদেরও মাঠে নামতে দেখা যাবে।

মঙ্গলবার একটি ভিডিও বার্তায় প্রোটিয়া তারকা বলেছেন, ৪ বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করি কারণ আমার মধ্যে খেলার ইচ্ছাটা সেই সময় আর ছিল না। এরপর কেটে গিয়েছে চারটে বছর , এখন আমার সন্তানরা আমার সঙ্গে খেলতে শুরু করেছে।

একইসঙ্গে এবি ডিভিলিয়ার্স উল্লেখ করেছেন, আমি যখন আমার সন্তানদের সঙ্গে নিজেদের বাগানে খেলি তখন আমার মধ্যে সেই মাঠে নামার ইচ্ছাটা কিছুটা হলেও ফিরে আসে। এবার তাই জিম এবং নেটে অনুশীলনে ফিরছি এবং জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্মামেন্টে খেলার জন্য আমি প্রস্তুত থাকব।

এবি ডিভিলিয়ার্স মানেই চার ছক্কার বন্যা, ব্যাট হাতে নামলেই তাঁর থেকে দেখতে পাওয়া যেত নানা নয়নাভিরাম শট। বিশেষ করে তাঁর ৩৬০ ডিগ্রি শট ছিল সুপার হিট। আইপিএলে আরসিবির হয়ে দাপটের সঙ্গেই খেলেছেন এবি ডিভিলিয়ার্স। ফের একবার ব্যাট হাত ২২ গজ মাতাতে দেখা যাবে এবিডিকে, তাঁর হাত থেককে ৩৬০ ডিগ্রি শট দেখার অপেক্ষায় দিন গোনা শুরু হয়ে গেল ক্রিকেট অনুরাগীদের।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এখন ক্রিকেট ক্যালেন্ডারের অন্যতম আর্কষণ। অনেকের কাছেই ছোটবেলার নস্টালজিয়া। কারণ এই টুর্নামেন্টে খেলতে দেখা যায় প্রাক্তন ক্রিকেটারদের। এর আগে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয় ভারত। খেলেছিলেন ভারতীয় দলের একাধিক প্রাক্তনী। এবি ডিভিলিয়ার্সের এবার কিন্তু আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+