মাস্ট উইন ম্যাচে টসে কি জিততে পারল ভারত, একাধিক পরিবর্তন দক্ষিণ আফ্রিকার দলে, কী খবর ঋষভদের
মাস্ট উইন ম্যাচে টসে হার ভারতের, একাধিক পরিবর্তন দক্ষিণ আফ্রিকার দলে, কী খবর ঋষভদের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হার ভারতের। মাস্ট উইন ম্যাচে রাজকোটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই। তবে, দক্ষিণ আফ্রিকা এই ম্যাচের জন্য দলে একাধিক পরিবর্তন করেছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন কুইন্টন ডি কক।

প্রথম দুই ম্যাচ জয়ের ফলে গত ম্যাচে বিশাপত্তনমে হারলেও চাপটা কিছুটা কম দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচ থেকে জয় তুলে নিলেই তারা এক ম্যাচ হাতে নিয়ে সিরিজ পকেটে পুরে ফেলবে। ফলে প্রেসার ভারতের উপর অনেক বেশি। গত ম্যাচে যেই দল নিয়ে ঋষভ পন্থ জিতেছিলেন সেই দলকেই ধরে রেখেছেন এই ম্যাচেও।
অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা একাধিক পরিবর্তন নিয়েছেন প্রথম একাদশে। কুইন্টন ডি কক চোট সারিয়ে ফিরেছেন প্রথম একাদশে। ফলে ডি কক ফেরায় প্রথম একাদশের বাইরে বসতে হয়েছে রেজা হেনড্রিক্সকে। এ ছাড়া দলের বাইরে যেতে হয়েছে কাগিসো রাবাডা'কে। দলে এসেছেন মার্কো জেনসন এবং লুঙ্গি এনগিডি।
এ দিন টসের সময়ে ভারতীয় দলের অধিনায়ক ঋষভ পন্থ বলেছেন, "'টসে জিতলে আমরাও প্রথমে বোলিং-ই করতাম। আমরা একে বারেই ভাবছি না এটা মাস্ট উইন গেম। মিডল অর্ডারে আমরা রান রেট বাড়ানোর চেষ্টা করছি এবং দল হিসেবে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে চাই।"
ভারত:
ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান
দক্ষিণ আফ্রিকা:
কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন, ডোয়েইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, মার্কো জেনসন, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া












Click it and Unblock the Notifications