দেওয়ালে পিঠ ঠেকেছে, পয়েন্টের খোঁজে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
বিশ্বকাপে দুই দলেরই দেওয়ালে পিঠ ঠেকেছে। দুই দলই জিতেছে মাত্র ১ ম্যাচ,ড্র করেছে আরও এক। সব মিলিয়ে তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শেষদিকে জায়গা হাতরাচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান।
বিশ্বকাপে দুই দলেরই দেওয়ালে পিঠ ঠেকেছে। দুই দলই জিতেছে মাত্র ১ ম্যাচ,ড্র করেছে আরও এক। সব মিলিয়ে তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শেষদিকে জায়গা হাতরাচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। সুপার সান ডে'তে একে অন্যের মুখোমুখি। ওভালে পয়েন্টের খোঁজে ডুপ্লেসি-সরফরাজরা।

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
বিশ্বকাপে হেড টু হেডে ফল কী?
বিশ্বকাপে মোট চারবার একে অন্যের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। চার সাক্ষাতে তিনবার ম্যাচ জিতেছে প্রোটিয়ারা। একবার মাত্র ম্যাচ জিতেছে পাকিস্তান।
১৯৯২ বিশ্বকাপ- পাকিস্তানকে ২০ রানে হারায় দক্ষিণ আফ্রিকা
১৯৯৬ বিশ্বকাপ- পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা
১৯৯৯ বিশ্বকাপ- পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা
২০১৫ বিশ্বকাপ- শেষ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়েছিল পাকিস্তান।

দলের পরিবর্তনের খবর-
১) দক্ষিণ আফ্রিকা দলে অ্যান্ডিলে ফেহেলুকওয়ার বদলে জায়গা করে নিতে পারেন জে পি ডুমিনি।
২)পাকিস্তান দলে একাধিক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। ফর্মের ধারে কাছে নেই হাসান আলি। তাঁর বদলে খেলতে পারেন শাহিন আফ্রিদি বা মহম্মদ হাসনাইন।
৩)ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ০ রানে আউট হন শোয়েব। বিশ্বকাপে সেভাবে রানের ছন্দে নেই, তাই তার বদলে দলে আসতে পারেন আসিফ আলি।

পাকিস্তানের শক্তি-
আমির-ওয়াহাবের সুইং, বাবর আজমের ব্যাটিং পাক দলের শক্তি
|
পাকিস্তান দলের দুর্বলতা
ওপেনিংয়ে বড় রান নেই, ব্যাটিংয়ের দুর্বলতা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার শক্তি
তাহির- রাবাদার বোলিং দলের সম্পদ, ব্যাটে আমলা, মিডল অর্ডারে ব্যাট হাতে ছন্দে ডুসেন

প্রোটিয়া দলের দুর্বলতা
নিউজল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্বল ফিল্ডিংয়ের জন্য ম্যাচ হেরেছে প্রোটিয়ারা।












Click it and Unblock the Notifications