South Africa vs India: বড় ধাক্কা ভারতীয় দলে, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, সুযোগ পেলেন এক বঙ্গ বোলার

আশঙ্কাই সত্যি হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি।দল ঘোষণার সময় উল্লেখ করা হয়েছিল শামির খেলা নির্ভর করবে তাঁর ফিটনেসের উপর। কিন্তু গোঁড়ালিতে চোটের জন্য প্রোটিয়াদের বিরুদ্ধে দুটি টেস্ট থেকেই ছিটকে গেলেন বাংলা দলের পেসার। পাশাপাশি একদিনের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দীপক চাহার। তাঁর পরিবর্তে দলে এলেন আকাশদীপ।

বিশ্বকাপের শুরুতে প্রথম একাদশে ছিলেন ব্রাত্য। কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছিলেন মহম্মদ শামি। একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন সাতটি ম্যাচ।২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন শামি।

South Africa vs India

বিশ্বকাপের পর আপাতত বিশ্রামেই আছেন শামি। সূত্রের খবর অনুসারে, বিশ্বকাপ শেষ হওয়ার পরই গোঁড়ালিতে চোটের সমস্যার মধ্যে পড়েন। গত কয়েক সপ্তাহেই গিয়েছিলেন মুম্বইতে। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। তবে এনসিএ ‌নয় উত্তরপ্রদেশে নিজের গ্রামের বাড়িতেই আছেন শামি।

প্রোটিয়া সফরে বল হাতে জ্বলে উঠেছেন কর্ণাটকের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন প্রসিদ্ধ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মহম্মদ শামির ছিটকে যাওয়ায় টেস্ট ম্যাচে অর্ন্তভুক্তির পথ প্রশস্ত করে রেখেছেন প্রসিদ্ধ।

শুক্রবারই ভারতীয় দলের টেস্ট ক্রিকেটাররা যারা সীমিত ওভারের ফর্ম্যাটে ছিলেন ‌না তাঁরা দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দেন। এমনকি নেট বোলার হিসাবে দলের সঙ্গে গিয়েছেন হর্ষল প্যাটেলও। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহরা গেলেও এই দলে ছিলেন না শামি। তখন থেকেই আশঙ্কা তৈরি হয়, তাহলে কী টেস্ট সিরিজে খেলতে পারবেন না শামি।

শনিবার সকালেই বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল। শামি দুটি টেস্ট ম্যাচ থেকেই ছিটকে গিয়েছেন। তবে টেস্টে শামির বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে পারিবারিক সমস্যার কারণে ওডিআই থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দীপক চাহার। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আকাশদীপ। ফলে বাংলা থেকে আরও এক বোলার দলে ভারতীয় সীমিত ওভারের সিরিজে সুযোগ পেলেন।

এদিকে, প্রথম একদিনের ম্যাচ খেলে টেস্ট সিরিজে দলের সঙ্গে প্রস্তুতিতে যোগ দেবেন শ্রেয়স আইয়ার। এমনকি কোচ রাহুল দ্রাবিড় সহ সমস্ত সাপোর্ট স্টাফরাও টেস্ট দলের প্রস্তুতিতেই থাকবেন। দ্রাবিড়ের অনুপস্থিতিতে একদিনের আন্তর্জাতিক দলের হেড কোচ হিসেবে অবশ্য এবার ভিভিএস লক্ষ্মণকে পাঠানো হচ্ছে না। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ওডিআই দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন সীতাংশু কোটাক।

পাশাপাশি অজয় রাতরা ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন। ন্যাশনাল ক্রিকেট আকাদেমির কোচ রাজীব দত্তকে বোলিং কোচ করা হয়েছে। শনিবার বোর্ডের বিবৃতিতে গোটা বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+