ভারত দক্ষিণ আফ্রিকা সফর বাতিল না করায় খুশি প্রোটিয়াদের বোর্ড, কোথায় কবে খেলা হবে?
দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকার দেশগুলিতে ওমিক্রনের থাবা বেড়ে চলায় ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। যদিও যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কলকাতায় বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সফর হবে, তবে সূচিতে কিছু বদল আসছে।

(ছবি- সিএবি)
দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভারতের তিনটি টেস্ট, তিনটে একদিনের আন্তর্জাতিক ও চারটি টি ২০ আন্তর্জাতিক খেলার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে চার ম্যাচের টি ২০ সিরিজ আপাতত স্থগিত রাখা হয়েছে। আগে ঠিক ছিল, ভারত দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে ৮ বা ৯ ডিসেম্বর। জোহানেসবার্গে প্রথম টেস্টটি ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বলে ঠিক ছিল। ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্ট শুরুর কথা ছিল সেঞ্চুরিয়নে। ৩ জানুয়ারি কেপ টাউনে তৃতীয় তথা শেষ টেস্ট হবে বলে ঠিক ছিল। ১১, ১৪ ও ১৬ জানুয়ারি হওয়ার কথা ছিল একদিনের সিরিজ।
INDIA TOUR TO SOUTH AFRICA CONFIRMED ✅
— Cricket South Africa (@OfficialCSA) December 4, 2021
CSA can confirm that the #SAvIND Tour will go ahead as originally planned but will be reduced 😁
3️⃣ Tests
3️⃣ ODIs
The 4 T20I matches will be rescheduled in the new year#BePartOfIt pic.twitter.com/Kq6WY0fyuJ
কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের দক্ষিণ আফ্রিকা যাওয়ার বিষয়টি সপ্তাহখানেক পিছিয়ে যাচ্ছে। ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে নতুন সফরসূচি প্রকাশ করা হবে। তবে জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নেই হবে প্রথম টেস্ট। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট হবে ৩ জানুয়ারি থেকে। জানুয়ারির ১১ বা ১২ তারিখ থেকে কেপ টাউনে শুরু হবে তৃতীয় টেস্ট। সেখানেই হবে একদিনের সিরিজের ম্যাচগুলি। ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে বিশ্বমানের বাবল সেফ এনভায়রনমেন্ট বা বিএসই তৈরির আশ্বাস দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
ওমিক্রনের আতঙ্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ দুটি ম্যাচ না খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস। কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ডিভিশন ২-এর চতুর্থ রাউন্ডে চার দিনের তিনটি ম্য়াচ স্থগিত করতে হয় ক্রিকেট সাউথ আফ্রিকাকে। তবে দক্ষিণ আফ্রিকায় সফররত ভারতীয় 'এ' দলকে ফিরিয়ে আনেনি বিসিসিআই। গতকাল দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হবে তৃতীয় ম্যাচ। ব্লমফন্টিনে দ্বিতীয় ম্য়াচটিতে বাংলার ইশান পোড়েল দুই ইনিংসেই তিনটি করে উইকেট পান। হনুমা বিহারী প্রথম ইনিংসে ৫৪ ও দ্বিতীয় ইনিংসে ৭২ রান করেন। সরফরাজ খান প্রথম ইনিংসে ৭১ ও ঈশান কিষাণ ৪৯ রান করেন। তিনে নেমে দ্বিতীয় ইনিংসে অভিমন্যু ঈশ্বরন করেন ৫৫। বিহারী ৭২ রানে অপরাজিত থাকেন।












Click it and Unblock the Notifications