ICC Test Rankings: ভারতের কীর্তি স্পর্শ দক্ষিণ আফ্রিকার, লর্ডসের ফাইনালে কি নয়া রেকর্ড?

ICC Test Rankings: অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে ভারতের টেস্ট সিরিজ হারার প্রভাব পড়ল আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে। ভারতীয় দল নেমে গেল তিনে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা স্পর্শ করল ভারতের কীর্তি।

ICC Test Rankings

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির এতদিন ছিল ভারতের একার দখলে। সেই নজিরে এবার থাবা বসাল দক্ষিণ আফ্রিকা। গতকালই কেপটাউন টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে তেম্বা বাভুমার দল। এই নিয়ে টানা সাতটি টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত এর আগে দু-বারই খেলেছে। ২০২১ সালে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে এবং ২০২৩ সালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। এবারই ভারত প্রথমবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।

ভারতের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বার ICC WTC ফাইনাল খেলতে চলেছে। দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম ফাইনালে উঠেছে। চ্যাম্পিয়ন হলে প্রোটিয়ারা টানা আটটি টেস্ট জিতে ভারতের থেকে ছিনিয়ে নেবে ঈর্ষণীয় রেকর্ড।

২০১৯ থেকে ২০২১ অবধি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা সাতটি টেস্ট জেতার নজির রয়েছে ভারতের। সেই কীর্তি এবার স্পর্শ করল প্রোটিয়ারা। ২০১৯ থেকে ২০২১ অবধি অস্ট্রেলিয়া টানা ৬টি টেস্ট জিতেছে। ২০২৩ থেকে ২০২৫ সংস্করণে ভারত জিতেছে টানা ৬টি টেস্ট।

এদিকে, ভারতের বিরুদ্ধে সিরিজ জেতার ফলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান মজবুত হলো অস্ট্রেলিয়ার। ৩৬টি টেস্টে তাদের রেটিং ১২৬, রেটিং পয়েন্ট ৪৫৩১। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১২ ও রেটিং পয়েন্ট ৩০টি টেস্টের পর ৩৩৫৫। ভারত নেমে গেল তিনে। রেটিং ১০৯ এবং ৩৯টি টেস্ট খেলে রেটিং পয়েন্ট ৪২৪৮।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+