IND vs SA: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মিলার-ক্লাসেনের দাপটে ভাল রান তুলল দক্ষিণ আফ্রিকা
IND vs SA: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মিলার-ক্লাসেনের দাপটে ভাল রান তুলল দক্ষিণ আফ্রিকা
লখনউয়ে প্রথম একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ২৪৯/৪ রান তুলল দক্ষিণ আফ্রিকা। দুপুর দেড়টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এই ম্যাচ শুরু হতে দু'ঘণ্টা দেরি হয়। দুপুর দেড়টার ম্যাচ শুরু হয় সাড়ে তিনটের সময়ে। ৫০-এর পরিবর্তে ওভার সংখ্যা কমে দাঁড়ায় ৪০ ওভারে। ভারতীয় দলের প্রথম সারির দল টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার পারি দিলেও দক্ষিণ আফ্রিকা পূর্ণ শক্তি নিয়ে দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম একাদশকেই খেলায়।

প্রোটিয়া ব্রিগেডের হয়ে ইনিংসের শুরুটা ভাল করেন কুইন্টন ডি কক এবং জানেমন মালান। টি-২০ সিরিজে বাইরে থাকলেও ছন্দে থাকা জানেমনকে এই সিরিজের জন্য দলে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে, প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২২ রান। উইকেটরক্ষক কুইন্টন ডি কক করেন ৪৮ রান। ৫টি চার দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন কুইন্টন। এই ম্যাচেও রান পান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ১২ বলে ৮ রানে আউট হন বাভুমা। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের এই ফর্ম চিন্তা বাড়াবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপের আগে। এই ম্যাচে রান পাননি ছন্দে থাকা ব্যাটার এইডেন মার্করামও। ৫ বলে ০ রানে মার্করাম আউট হন।
দীর্ঘ দিন পর দলে ফেরা হেইনরিচ ক্লাসেন ব্যাট হাতে আবারও প্রমাণ দিয়েছেন নিজের যোগ্যতার। ৬৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। রান পেয়েছেন ছন্দে থাকা প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। টি-২০ সিরিজে দাপট দেখানো মিলার প্রথম একদিনের ম্যাচে করেছেন অপরাজিত ৭৫ রান।
ভারতের হয়ে এই ম্যাচে দুইটি উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর। একটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই এবং কুলদীপ যাদব। রবি বিষ্ণোই একটু বেশি রান খরচ করলেও অপর বোলাররা নিয়ন্ত্রণে থেকে বোলিং করেছেন। তবে, তাঁদের মধ্যেও নজর টেনেছে কুলদীপ যাদব এবং শার্দূলের বোলিং। ৮ ওভারে একটি মেইডেন সহ মাত্র ৩৫ রান শার্দূল খরচ করেন। কুলদীপ ৮ ওভারে ৩৯ রান খরচ করেছেন।












Click it and Unblock the Notifications