আইপিএল-কে বেশি গুরুত্ব, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকারা

আইপিএল-কে বেশি গুরুত্ব, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকারা

জাতীয় দলের দায়িত্ব সামলানোর থেকে আইপিএল-কেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। সেই কারণে আইপিএল-এ সুযোগ পাওয়া ক্রিকেটারদের বাদ দিয়েই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা দল, এমনটাই জানানো হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে।

আইপিএল-কে বেশি গুরুত্ব, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকারা

বাংলাদেশের বিরুদ্ধে যেই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা সেই দলে নেই আইপিএল-এ সুযোগ পাওয়া কোনও ক্রিকেটার। লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা, মার্কো জেনসন, এইডেন মার্করাম এবং রসি ভান ডার ডুসেন নেই প্রোটিয়ার ১৫ জনের স্কোয়াডে। ঘরে মাঠে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে জয় তুলে নেওয়া দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাবাডা, এনগিডি, জেনসন'রা। শুধু ঘরের মাঠেই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ জয়ের নেপথ্যেও এই ক্রিকেটেরাদরে দক্ষতার নিদর্শন পাওয়া গিয়েছিল।

এই পাঁচ প্রোটিয়া ক্রিকেটারের পাশাপাশি আইপিএল-এর কনট্র্যাক্ট রয়েছে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট থেকে অবসর ঘোষণা করা কুইন্টন ডি কক, ডোয়েন প্রিটরিয়াস এবং ডেভিড মিলার। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল-এর পঞ্চদশ সংস্করণ। অপর দিকে, বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে ক্রিকেটারদের আইপিএল-এ অংশ নেওয়া থেকে ক্রিকেটারদের তারা আটকাতে পারে না। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আইপিএল-এর প্লেয়ারদের ছাড়াই খেলবে দল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মউ চুক্তি অনুযায়ী বোর্ড আইপিএল-এ খেলার সুযোগ পাওয়া ক্রিকেটারদের আটকাতে পারবে না। খেলোয়াড়দের জীবিকা, সুযোগ এবং ন্যাশনাল ডিউটির উপর জোর দেওয়া হয়েছে।"

প্রথম একাদশের নিয়মিত একাধিক ক্রিকেটার না থাকায় বহু তরুণ প্রতিভাবান ক্রিকেটারের সামনে খুলে গিয়েছে জাতীয় দলের দরজা। এদেরই মধ্যে একজন খায়া জন্ডো। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল জন্ডোর।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কনভেয়র অব সিলেকটর্স ভিক্টোর পিতসাঙ্গ বলেন, "আইপিএল-এর প্লেয়ারদের হারানোটা কখনওই যথার্থ নয়। কিন্তু আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার তুলে আনার সিস্টেমের উপর ভরসা করি এবং বিশেষ করে যেই দল নির্বাচন করা হয়েছে সেই দলের প্রতিটা ক্রিকেটারের উপর বোর্ডের ভরসা রয়েছে।"

টেস্ট সিরিজের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই স্কোয়াডে থাকা আট জন ক্রিকেটার আইপিএল-এর কন্ট্র্যাক্ট পেয়েছেন। ২৩ মার্চ শেষ হয়ে যাচ্ছে এই সিরিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+