SA vs Ind: কেপটাউনে কামব্যাক ভারতের, সিরাজের বিধ্বংসী বোলিংয়ে লজ্জার রেকর্ড দক্ষিণ আফ্রিকার
বছরের শুরুতেই কেপটাউন টেস্টে ভারতীয় বোলারদের দাপট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানেই অল আউট হয়ে গেল প্রোটিয়ারা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সিরাজ বুমরাহদের বোলিং দাপটে লাঞ্চের আগেই প্রথম ইনিংসে যবনিকা পড়ল প্রোটিয়াদের। বল হাতে ছয় উইকেট নিলেন সিরাজ। এটাই ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বনিন্ম স্কোর প্রোটিয়াদের।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এটাই প্রোটিয়াদের টেস্টে সর্বনিন্ম স্কোর। টেস্টের ইতিহাসে প্রোটিয়াদের সর্বনিন্ম স্কোর ৩০। ১৮৯৬ এবং ১৯২৪ সালে দুই বার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩০ রানে অলআউট হয়ে য়ায় প্রোটিয়ারা। কিন্তুং আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এটাই এলয়গারদের সর্বনিন্ম স্কোর। এরআগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৮ সালে ৭৩ রানে অল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ডও ভেঙে গেল ভারতের সামনে।
বক্সিং ডে টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর নিউইয়ার টেস্টে যেন নিউলুকে ধরা দিলেন ভারতীয় বোলাররা। নিউল্যান্ডসের নবাব একজন তিনি মহম্মদ সিরাজ। সেঞ্চুরিয়ন টেস্টে বিশেষ সাফল্য পাননি সিরাজ। কেবল ২টি উইকেট পেয়েছিলেন। সেই ব্যর্থতার জ্বালা যেন কেপ টাউনে এসে মেটাতে দেখা গেলো তাঁকে। নিউল্যান্ডসে রীতিমতো আগুনে বোলিং করলেন সিরাজ।
জীবনের সেরা টেস্ট পারফরম্যান্স করলেন মহম্মদ সিরাজ। তার দাপটে মাত্র ৫৫ রানে শেষ ডিন এলগারদের ব্যাটিং, ১৫ রানে ছয় উইকেট পেলেন সিরাজ। এই নিয়ে তৃতীয় বার টেস্টে পাঁচ উইকেট পেলেন ভারতীয় পেসার। অন্যদিকে মুকেশ কুমার কোনও রান না দিয়েই ২ উইকেট পেলেন। বুমরাহের সংগ্রহ ২ উইকেট।
দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই তিনি ফিরিয়ে দেন এইডেন মার্করামকে। এরপর বোল্ড হন জীবনের শেষ টেস্ট খেলতে নামা ডিন এলগার। জীবেনর শেষ টেস্টে এলগারের সংগ্রহ ৪ রান। এরপর রোহিতের হাতে ক্যাচ দিয়ে বুমরাহের বলে ২ রানেই আউট হলেন ত্রিস্তান। বুধবার প্রোটিয়া ব্যাটিং অর্ডার ভেঙে গুড়িয়ে দেওয়ার দায়িত্ব একাই নিয়েছিলেন সিরাজ।
টনি ডি জর্জি ২ এবং ডেভিড বেডিংহ্যাম ১২ রান করে সিরাজের বলে সাজঘরে ফিরলেন। খাতা খোলার আগেই সিরাজের বল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আইট হলেন মার্কো জেনসন। এটাই সিরাজের সবথেক সফল টেস্ট বোলিং পারফরম্যান্স। প্রসিদ্ধ কৃষ্ণ বল হাতে সাফল্য না পেলেও মান রাখলেন বাংলার মুকেশ।
রাবাদা এবং কেশব মহারাজকে আউট করলেন মুকেশ। কোনও রান খরচ না করেই। প্রোটিয়াদের কফিনে শেষ পেরেকটি পুঁতলেন বুমরাহ। বার্গারকে ৪ রানে আউট করে প্রোটিয়া ব্যাটিংকে ৫৫ রানেই থামিয়ে দিলেন।
যদিও একটুর জন্য রেরর্ড ভাঙতে পারলেন না সিরাজ। সাত উইকেট নিলে আরও একটা নজির গড়তেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ভারতীয় ৭ উইকেট নিয়েছেন।শার্দূল ঠাকুর, হরভজন সিংহ। ২০১১ সালে এই কেপ টাউনের মাঠেই হরভজন ১২০ রানে ৭ উইকেট নেন। এরআগের সফরে জোহানেসবার্গে ৬১ রানে ৭ উইকেট নিয়েছিলেন শার্দূল।












Click it and Unblock the Notifications