ওমিক্রনের জেরে সিরিজ স্থগিত দক্ষিণ আফ্রিকার! পদক্ষেপ আইসিসির, প্রোটিয়াদের দেশে কি যাচ্ছে ভারত?

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (SARS-CoV-2 variant: B.1.1.529)-এর হদিশ মেলার প্রভাব পড়তে শুরু করল ক্রিকেটেও। আইসিসি জিম্বাবোয়েতে চলা মহিলাদের বিশ্বকাপের কোয়ালিফায়ার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় সফররত নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের শেষ দুটি ম্যাচও স্থগিত ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। এরই মধ্যে সংশয় তৈরি হয়েছে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই বায়ো বাবলে থাকা ভারতীয় দলকে চার্টার্ড বিমানে জোহানেসবার্গ পাঠানোর পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতের 'এ' দলও। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড-সহ বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান যোগাযোগ নিয়ে বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি ট্র্যাভেল ব্যানেরও সিদ্ধান্ত নিয়েছে। ফলে একদিনের সিরিজের দুটি ম্যাচ বাতিল হলেও নেদারল্যান্ডস দলকে আপাতত দক্ষিণ আফ্রিকার হোটেলেই থাকতে হবে। ভারতীয় 'এ' দলকেও ফেরানোর পরিকল্পনা এখনও নেই বিসিসিআইয়ের। বিরাট কোহলিদের সফর যাতে হয় সেজন্য বিসিসিআই কর্তারা ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে যোগাযোগ রাখছেন।

বোর্ডসূত্রে খবর, ক্রিকেট সাউথ আফ্রিকাও চাইছে যদি না আন্তর্জাতিক উড়ান বন্ধ করা হয় ভারত থেকে, তাহলে সিরিজ হোক। এটাও ঠিক, ভারতের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হলে ক্রিকেট সাউথ আফ্রিকা আর্থিক ক্ষতির মুখে পড়বে। সে কারণে বিসিসিআইকে ক্রিকেট সাউথ আফ্রিকার কর্তারা বলেছেন, প্রয়োজনে দুটি কেন্দ্র ঠিক করে সেখানেই যাবতীয় খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ এখনও বাতিলও হয়নি। ভারতের ৮ ডিসেম্বর প্রোটিয়াদের দেশে যাওয়ার কথা। ভারতীয় 'এ' দলের যদি কেউ দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পান তাঁরা থেকে যাবেন। বাকিরা ফিরে আসবেন।

ওমিক্রনের জেরে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংশয়

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, শুধু বিসিসিআই নয়, সব ক্রীড়া সংস্থারই উচিত কোনও দেশে দল পাঠানোর আগে, বিশেষ করে সেখানে যদি স্বাস্থ্য সুরক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলা। সবদিক বিবেচনা করে কেন্দ্র সবুজ সঙ্কেত দিলে তবেই কোনও সফরে দল পাঠানোর পক্ষে সওয়াল করেছেন অনুরাগ। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল এরপরই বলেছেন, এখনই ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলা যাচ্ছে না। দুই দেশের বোর্ডই নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। ক্রিকেটারদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়কে দুই বোর্ডই প্রাধান্য দেয়। খেলা যাতে হয় সেটা সকলেই চায়। মাঠে দর্শক থাকবে নাকি দর্শকহীন গ্যালারিতে খেলা হবে সেটাও এখনও বলার সময় আসেনি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+