আইসিসি প্রস্তাবিত ৪ দিনের টেস্টের পাশে দাঁড়াতে পারে দক্ষিণ আফ্রিকা

আইসিসি চিন্তিত ৪ দিনের টেস্টের পাশে দাঁড়াতে পারে দক্ষিণ আফ্রিকা

তীব্র সমালোচনা সত্ত্বেও আগামী মার্চে, ৪ দিনের টেস্ট নিয়ে আইসিসি বৈঠকে বসতে চলেছে। দেশের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে খবর। তারই মধ্যে প্রাপ্ত খবর অনুযায়ী ব্যাপক বিরোধিতার মধ্যেই টেস্টের নতুন ফর্ম্যাটকে নাকি সমর্থন করতে পারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

আইসিসি-র বৈঠক

আইসিসি-র বৈঠক

এখনও পর্যন্ত যা খবর, চলতি বছরের ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে ৪ দিনের টেস্ট নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। কমিটির প্রধান তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড অনিল কুম্বলে নিজে একথা জানিয়েছেন। কমিটিতে রাহুল দ্রাবিড়, আন্ড্রু স্ট্রস, মাহেলা জয়াবর্ধনে, শন পোলকের মতো ক্রিকেট লেজেন্ডরাও রয়েছেন।

কেন ৪ দিনের টেস্ট

কেন ৪ দিনের টেস্ট

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। ২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না বলেও আইসিসি-র তরফে জানানো হয়েছে। বিষয়টি বাস্তবায়িত করতে আইসিসি আরও কিছুটা সময় নিতে চায় বলে জানানো হয়েছে।

নিয়মে পরিবর্তন কবে থেকে

নিয়মে পরিবর্তন কবে থেকে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০৩১ চক্রে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে চার দিনের টেস্ট ম্যাচ চালু রয়েছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এই নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে আইসিসি-র প্রাথমিক ধারণা। টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে সূত্রের দাবি।

পক্ষে ও বিপক্ষে

পক্ষে ও বিপক্ষে

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং, অজি লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা থেকে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর চার দিনের টেস্টের তীব্র বিরোধিতা করেছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নও আইসিসি-র নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। অন্যদিকে আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের পক্ষে কথা বলেছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড শেন ওয়ার্ন, মার্ক টেলর ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান টেস্ট ক্রিকেটের নতুন ফর্ম্যাটকে স্বাগত জানিয়েছেন।

পাশে দক্ষিণ আফ্রিকা!

পাশে দক্ষিণ আফ্রিকা!

অসমর্থিত সূত্রের তরফে দাবি করা হয়েছে, আইসিসি চিন্তিত চার দিনের টেস্টের ফর্ম্যাট সমর্থন করতে পারে দক্ষিণ আফ্রিকা। টেস্টের উন্নতিতে এই গুরুত্বপূর্ণ বলে মনে করে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকায় চার দিনের টেস্ট

দক্ষিণ আফ্রিকায় চার দিনের টেস্ট

তিন বছর আগে নিজেদের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ক্রিকেটারদের এই ফর্ম্যাটের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না বলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের একটা সূত্রের তরফে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+