SA vs IND: বছরের প্রথম ম্যাচেই টসে হার ভারতের, দুই দলের প্রথম একাদশে বদল, সুযোগ পেলেন মুকেশ
সেঞ্চুরিয়ানে হারের ধাক্কা অতীত। নতুন বছরের শুরুতেই কেপটাউনে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে ভারত। দ্বিতীয় তথা শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ ভারতের কাছে মানরক্ষার লড়াই। ম্যাচ জিতলে তবেই সিরিজে সমতা ফিরবে। অন্য ফলাফল হলেই আরও একবার হারের লজ্জা নিয়ে ম্যান্ডেলার দেশ থেকে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান নিলেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ।। দুই দলের প্রথম একাদশেই বদল ঘটল। ভারতীয় দলে ফিরলেন জাডেজা। অশ্বিনের জায়গায় দলে এলেন জাড্ডু। সুযোগ পেলেন মুকেশ কুমারও। শার্দূলের জায়গায় এলেন বঙ্গ বোলার। অন্যদিকে চোটের জন্য এই ম্যাচে খেলছেন বাভুমা। বিদায়ী টেস্টে অধিনায়কত্ব করছেন ডিন এলগার। প্রোটিয়া দলেও বদল ঘটল।

টস হেরে রোহিত বলেন, আগেও ব্যাট করার পরিকল্পনা ছিল। পিচ অত্যন্ত ভালো দেখাচ্ছে। আমরা সেই পিচে প্রথমে ব্যাট করার চ্যালেঞ্জ বুঝতে পারি, কিন্তু তবুও পিচে সিমারদের জন্য যথেষ্ট সাহায্য থাকবে, তাই আশা করি আমরা এটিকে কাজে লাগাতে পারব। অতীতে যা ঘটেছে তা ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ। বোর্ডে রান পাওয়া এবং ২০ উইকেট পাওয়ার গুরুত্ব আমরা বুঝি। প্রথম খেলায় ঘটেনি তবে আমরা এখানে ভালো খেলার বিষয়ে আশাবাদী।
প্রথম ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছে রোহিত ব্রিগেড। নতুন বছরের শুরুতেই নিউ ইয়ার টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে টিম ইন্ডিয়া।সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে ভারতকে হারিয়ে দিয়েছে। পাঁচদিনের টেস্ট তিন দিনে শেষ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।এবার বদলা নিয়ে সিরিজ রক্ষার পালা ভারতের সামনে। সিরিজ হারের আশঙ্কা নেই। তবে আত্মতুষ্টি যাতে না থাকে সে ব্যাপারে সতর্ক প্রোটিয়া শিবির।
২০১৪ সাল থেকে ২০২৩ পর্যন্ত ১০টি নিউ ইয়ার টেস্ট খেলেছে ভারত। এরমধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে ভারত, চারটি ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। এরমধ্যে আটটি টেস্ট ভারত বিদেশের মাটিতে খেলেছে, দুটি ম্যাচ দেশের মাটিতে খেলেছে ভারত।
নিউল্যান্ডসে আজ অবধি টেস্টে জেতেনি ভারত। এবারও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে সিরিজ হেরেই ফিরতে হবে রোহিতদের। রোহিত অবশ্য যে কোনও মূল্যে জয় চাইছেন। নিজে বেশ রিল্যাক্সড রয়েছেন।
ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার একাদশ- ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ত্রিস্তান স্ট্যাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জানসেন, কেশব মহারাজ,লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার।












Click it and Unblock the Notifications