পার্লে প্রথম একদিনের ম্যাচে টস হারলেন লোকেশ রাহুল! ব্যাটিং দক্ষিণ আফ্রিকার, কোন দুই ক্রিকেটারের অভিষেক?

পার্লে প্রথমবার একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। প্রথম ম্যাচেই টস হারলেন। গুরুত্বপূর্ণ টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হচ্ছে ভারতের ভেঙ্কটেশ আইয়ার ও দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনের।

নজরে বিরাট

পাঁচ বছর পর অন্য কারও নেতৃত্বে একদিনের আন্তর্জাতিক খেলবেন বিরাট কোহলি। লোকেশ রাহুল টস হারার পর জানিয়েছেন, তিনি টস জিতলে ব্যাটিংই নিতেন। এই ম্যাচে নিজে ওপেন করবেন এবং শ্রেয়স আইয়ার চারে ব্যাট করবেন বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক। ভারত এই ম্যাচে প্রত্যাশিতভাবেই দুই স্পিনার নিয়ে নামছে, রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের কাছে এটি কামব্যাক ম্যাচ। প্রথম একাদশে রয়েছেন ভুবনেশ্বর কুমারও। অন্যদিকে, কাগিসো রাবাডাকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। একদিনের আন্তর্জাতিকে অভিষেক হচ্ছে পেসার মার্কো জানসেনের। ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে।

কামব্যাক অশ্বিনের

২০১৭ সালের ৩০ জুন নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১১১টি ম্যাচে তাঁর ১৫০টি উইকেট রয়েছে। ফলে প্রায় পাঁচ বছর বাদে একদিনের আন্তর্জাতিক খেলতে দেখা যাবে দেশের সেরা অফ স্পিনারকে। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারত যে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল একদিনের সিরিজ ও টি ২০ সিরিজ খেলতে তাতে খেলেন চাহাল। ওই সফরে অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ান এবং কোচ রাহুল দ্রাবিড়। যদিও টি ২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি কুল-চা জুটির অন্যতম চাহাল। তবে রাহুল দ্রাবিড়ের হেড কোচ হয়ে আসার পর প্রথম টি ২০ সিরিজেই ভারতীয় দলে চাহালের কামব্যাক হয়। এবার সুযোগ পেলেন একদিনের সিরিজের প্রথম একাদশে।

আত্মবিশ্বাসী দুই দলই

পার্লের বোল্যান্ড পার্কের বাউন্ডারি ছোট, পিচ ভালো হলে বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে। স্পিনাররা এই পিচ থেকে সাহায্য পাবেন বলেও মনে করা হচ্ছে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ভারত জিতলেও সিরিজ খুইয়ে ফিরতে হয়েছিল। যদিও ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারত ফিরেছিল ৫-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতেই। লোকেশ রাহুল বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত। দলে যেমন ভালো স্পিনাররা রয়েছেন, তেমনই জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমারের মতো পেসাররা রয়েছেন। প্রথম দিকে কয়েকটি উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য। তেম্বা বাভুমা বলেন, উইকেট শুকনো বলেই মনে হচ্ছে। তাই প্রথমে পিচ থেকে ফায়দা আদায় করে ব্যাটিং করে নিতে চাইছি। পরের দিকে উইকেট মন্থর হলে সেইমতো বোলাররা নিজেদের মেলে ধরতে পারবেন।

আইয়ার ও জানসেনের অভিষেক

এই ম্যাচটিতেই ভারতের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার ও দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের অভিষেক হচ্ছে।

ভারত- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল

দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), জ্যানম্যান মালান, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড মিলার, আন্ডিল ফেহলাকওয়াইও, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিডি

(ছবি- বিসিসিআই টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+