Women's T20 World Cup: রবিবার মরুদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল, নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা
রবিবার মহিলাদের টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। দুবাইয়ে কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মহিলা ব্রিগেড। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে ভারতীয় দল। টুর্নামেন্টের সবথেকে সফল দল অস্ট্রেলিয়াও সেমিফাইনালের গণ্ডি পেরোতে পারেনি। ফলে মহিলাদের টি২০-তে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া যাবে।
এখনও পর্যন্ত নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা কেউই এই ট্রফি জিততে পারেনি। কয়েক মাস আগেই পুরুষদের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের কাছে ফাইনালে হারতে হয় প্রোটিয়া পুরুষ দলকে। এবার প্রোটিয়া মহিলা দলের সামনে সুযোগ কাপটা নিজেদের দেশে নিয়ে যাওয়ার। বিশ্ব ক্রিকেটে চোকার্স তকমা গায়ে আটকে আছে দক্ষিণ আফ্রিকানদের।

লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, অ্যানিকে বোচের মতো ব্যাটারাই দক্ষিণ আফ্রিকা দলের বড় শক্তি। সেমিফাইাসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দল খেলেছিল সেই একই দল ফাইনালেও নামাতে চলেছে প্রোটিয়া মহিলা শিবির। কারণ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারানোয় আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা।
IND vs NZ: ঘরের মাঠে চূড়ান্ত ব্যর্থ, রাহুলকে নিয়ে বাড়ছে হতাশা, সোশ্যাল মিডিয়ায় বাদ দেওয়ার দাবি তুললেন ভক্তরা
অন্যদিকে ১৪ বছর পর আবার মহিলাদের টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালে লর্ডসে ইংল্যান্ড এবং ২০১০ সালে ব্রিজটাউনে কেনসিংটন ওভালে অস্ট্রেলিয়ার কাছে হেরে মহিলাদের টি২০ বিশ্বকাপের খেতাব অধরাই থাকে কিউয়িদের। ১৪ বছর পর ফের রবিবার তাদের সামনে খেতাব জয়ের সুযোগ। সেমিফাইালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিউজিল্যান্ড।
২০০৯ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলা হবে অস্ট্রেলিয়াকে ছাড়াই। অস্ট্রেলিয়া সর্বোচ্চ ৬ বার এই ট্রফি ঘরে তুলেছে। ভারতীয় সময় অনুযায়ী, দুবাইয়ে সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ।












Click it and Unblock the Notifications