'মানুষ' সৌরভের গোপন অবদান, কুর্নিশ আদায় করে নেবে
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মানবিক মুখ, রাজ্যের বন্যায় প্রাণ কাঁদছে মহারাজের
উত্তরবঙ্গের সর্বত্র বন্যাবিধ্বস্ত। মাথার ওপর ছাদ নেই, অন্নের সংস্থান নেই। কী করে কী হবে জানা নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে ত্রাণ বন্টন হলেও তা পর্যাপ্ত হচ্ছে না। এবার মানবিক রূপে অবতীর্ণ হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ক্রিকেটার হিসেব দুরন্ত ছিলেন, ছিলেন দুরন্ত অধিনায়ক। ক্রিকেট প্রশাসনেও পেশাদারিত্বেরও ছাপ রেখেছেন তিনি। তিনিই এবার ধরা দিলেন 'মানুষ' সৌরভ হিসেবে। সূত্রের খবর, মহারাজের পরামর্শেই এ বার বন্যাত্রাণে রাজ্য সরকারের কোষাগারে ঢুকতে চলেছে দশ লক্ষ টাকা। একটি বেসরকারি সংস্থা অক্টোবরের ২ তারিখ আনতে চলেছে ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনাকে।ওই দিন সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশের সঙ্গে মারাদোনা একাদশের ম্যাচ হবে। ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। ম্যাচের জন্য শুরু হয়ে গেছে ২৫ হাজার টাকার টিকিটের বিক্রি।

সূত্রের খবর এই টিকিট বিক্রির থেকে দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। রাজ্যের বন্যা পরিস্থিতি বেশ খারাপ। তাই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়াতে চাইছেন মহারাজ। তাঁর দেখানো পথে চলছে মারাদোনা বনাম সৌরভ ম্যাচের আয়োজকরা।












Click it and Unblock the Notifications