স্মৃতিতে ডালমিয়া : আজ ইডেনে শেষ টি২০ জিততে মরিয়া সৌরভ, ধোনি

কলকাতা, ৮ অক্টোবর : প্রথম দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টি২০ সিরিজ খুইয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারত। ফলে শেষ ম্যাচ জিতে মুখ বাঁচাতে চাইছেন তিনি। [ভারত-দঃ আফ্রিকার গোটা ট্যুর গাইড একঝলকে]

অন্যদিকে রয়েছেন সিএবি-র সভাপতির দায়িত্ব ঘাড়ে এসে পড়া সৌরভ গঙ্গোপাধ্যায়। যার সামনে চ্যালেঞ্জ সভাপতি হিসাবে প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচটি ভালোভাবে উতরে দেওয়া। কারণ তাঁর পূর্বসুরীর ধারেভারে পৌঁছনো সহজ নয়।

স্মৃতিতে ডালমিয়া : আজ ইডেনে শেষ টি২০ জিততে মরিয়া সৌরভ, ধোনি

আজ বৃহস্পতিবার ইডেনে এমন একটা সময়ে ম্যাচ হচ্ছে, যেখানে জগমোহন ডালমিয়া সদ্য প্রয়াত হয়েছেন। ইডেন জুড়ে আজ তিনিই বিরাজ করবেন। ইডেনে ঢোকার মূল গেট থেকে মাঠের মধ্যে সব জায়গায় আজ তাঁর উপস্থিতি নিশ্চিত করতে চাইছে সিএবি।

এই ম্যাচটি এনেছিলেন ডালমিয়াই। ফলে ম্যাচ জেতার চাপ যেমন রয়েছে মহেন্দ্র সিং ধোনিদের উপরে, তেমনই সুষ্ঠু ভাবে ম্যাচ সংগঠন করতে চাইছেন সৌরভও। যাতে ঘরের মাঠে ভালো করে শ্রদ্ধার্ঘ দেওয়া যায় দেশের সেরা ক্রিকেট কর্তাকে।

জানা গিয়েছে, এদিন ম্য়াচ শুরুর আগে ডালমিয়ার উপরে তৈরি একটি ছোট তথ্যচিত্র দেখানো হবে। পাশাপাশি উপস্থিত থাকবেন ডালমিয়ার পরিবারের সদস্যরা। খেলার আগে দু'মিনিটের নীরবতা পালন করে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়বে দুই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+