পুজোর আগেই জনসমক্ষে সৌরাগ্য, ভারত-পাক দ্বৈরথ ও সন্ত্রাসবাদ ইস্যুতে বড় বার্তা দিলেন মহারাজ

সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত। শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বের সর্বত্র। একইসঙ্গে খেলাও বন্ধ হওয়া উচিত নয়। আজ কলকাতায় এক অনুষ্ঠানে সাফ জানিয়ে দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

পাকিস্তানকে চরম কটাক্ষেও বিঁধলেন। এমনকী আফগানিস্তানকেও এগিয়ে রাখলেন মহারাজ।

-

সৌরভ বলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা এখন কোনও খেলাই নয়। পাকিস্তান দলের শক্তি দেখেই এটা বলছি। কোয়ালিটি প্লেয়ার নেই। ভারতীয় দল বিরাট কোহলি, রোহিত শর্মার মতো কিংবদন্তিদের ছাড়াই খেলছে। তা সত্ত্বেও ভারত ক্রিকেটে অনেক এগিয়ে। এশিয়া কাপে অংশগ্রহণকারী সব দেশের চেয়েই। ১-২টি দিন হয়তো হারতে হতে পারে, কিন্তু বেশিরভাগ ম্যাচে ভারতই জিতবে সেরা হিসেবেই।

সৌরভ গতকাল সিএবিতে সভাপতি পদে মনোনয়ন দিয়ে ভারত-পাক ম্যাচ শুরুর আগেই বেহালার বাড়ি ফিরেছিলেন। আজ জানালেন, প্রথম ১৫ ওভার দেখার পর তিনি আর ওই ম্যাচ দেখেননি। ম্যানচেস্টার সিচি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড দ্বৈরথ দেখেছেন।

সৌরভের কথায়, ভারত-পাক ম্যাচে এখন আর কোনও প্রতিদ্বন্দ্বিতাই নেই। আমরা পাকিস্তানের কথা উঠলে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সৈয়দ আনোয়ার, জাভেদ মিঁয়াদাদদের সময়ের কথা ভাবি। তবে এখনকার পাকিস্তান দল আগেকার দলের ধারেকাছে নেই। ফলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এমনকী আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখতে আমি পছন্দ করি। ভারত-পাক ম্যাচকে কোনও দ্বৈরথ বলেই মনে হয় না। হাইপ তৈরি করা হয় শুধু। কিন্তু গত ৫ বছর ধরেই সেই হাইপ বারেবারে চূর্ণ হয়ে যাচ্ছে।

পাক অধিনায়ক আঘা সলমনের সঙ্গে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত না মেলানোর প্রসঙ্গে সৌরভ মজা করে বলেন, এটা সূর্যর সঙ্গে কথা বললেই জানা যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি পাঠিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি করেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি বর্তমানে পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি। সৌরভ এ প্রসঙ্গে বলেন, যে যার মতো করে ব্যাখ্যা দিতেই পারে।

সৌরভ আজ র‍্যাম্পে হাঁটলেন। গতকালই নিশ্চিত হয়ে গিয়েছে তাঁর সিএবি সভাপতি হওয়া। ঠিক এক সপ্তাহ বাদে তিনি সরকারিভাবে সিএবি সভাপতি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করবেন। আজ সৌরভ আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনলেন তাঁর ঐতিহ্যবাহী পোশাকের ব্র্যান্ড সৌরাগ্য। সৌরাগ্য ব্র্যান্ডের কালেকশন মিলবে মিন্ত্রার মাধ্যমে। পুজোর আগে যা বাড়তি পাওনা। আপাতত একশোর কাছাকাছি কালেকশন থাকছে বলে জানা যাচ্ছে। কাঁথা এমব্রয়ডারি, তাঁত, জামদানি যেমন থাকছে, তেমনই থাকছে নানাবিধ কুর্তা, ময়ূরপুচ্ছ ধুতি, শেরওয়ানি, চুরিদার, টেপারিং প্যান্ট, সালোয়ার, স্টাইলিশ গামছা-সহ নানাবিধ সম্ভার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+