রবিবার কুলিং-অফের নিয়ম সংশোধন নিয়ে বৈঠক,বোর্ডের মসনদে কত বছর সৌরভ জানা যাবে কাল

রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বিসিসিআই কমিটি প্রথম সাধারণ সভায় বসতে চলেছে। যে সভার অন্য়তম মূল আকর্ষণ লোধা কমিটির সুপারিশের সংসোধন নিয়ে আলোচনা।

রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই কমিটির প্রথম সাধারণ সভায় বসতে চলেছে। যে সভার অন্য়তম মূল আকর্ষণ লোধা কমিটির সুপারিশের সংশোধন নিয়ে আলোচনা। এই সভাকেই ঠিক হতে পারে বোর্ডের মসনদে কত বছর সৌরভ!বৈঠকে সুপ্রিম কোর্টের লোধা প্যানেল রচিত সংবিধানে বর্ণিত কুলিং-অফের নিয়ম সংশোধন নিয়ে আলোচনা হবে।

রবিবার কুলিং-অফের নিয়ম সংশোধন নিয়ে আলোচনা,বোর্ডের মসনদে কত বছর সৌরভ জানা যাবে কাল


কী এই কুলিং অফ
লোধা কমিটির সংবিধান অনুযায়ী বোর্ডের অন্তর্ভূক্ত কোনও প্রশাসক বিসিসিআই বা রাজ্য ক্রিকেট সংস্থার মিলিয়ে দুট টার্ম অর্থাৎ মোট ছয় বছর চেয়ার অলংকৃত করলে, এর পরের দফায় তিনি আর বোর্ডের কোনও ভোটে দাঁড়াতে পারবেন না।

বোর্ডের অন্দরে সব মিলিয়ে দুটি টার্ম চেয়ার অলংকৃত করলেই সেই কর্তাকে পরবর্তী তিন বছরের জন্য় কুলিং পিরিয়ডে যেতে হবে।

বোর্ডের মসনদে কত বছর সৌরভ জানা যাবে কাল

লোধার এই নিয়মেই সংশোধনের জন্য রবিবারের বৈঠকে আলোচনা ও ভোটাভুটি হতে চলেছে। প্রসঙ্গত সিএবির দায়িত্বে সৌরভ ৫ বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন। বোর্ডের সভাপতি হওয়ার পর সৌরভের হাতে ৯ মাস সময় রয়েছে।

বোর্ডের মসনদে কত বছর সৌরভ জানা যাবে কাল

সৌরভের সাফল্য

প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রথম পাওয়ার প্লেতে প্রসিডেন্ট সৌরভ দারুণ ব্যাটিং করেছেন।ভারতের মাটিতে ইডেনে প্রথম দিন-রাতের টেস্ট সাফল্যের সঙ্গে আয়োজন করে সারা ফেলে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বোর্ডের মসনদে কত বছর সৌরভ জানা যাবে কাল

টেস্ট ক্রিকেট থেকে মুখ ফেরানো দর্শকদের মাঠে ফিরিয়ে হাউসফুল ম্যাচ উপহার দিয়েছেন মহারাজ। যার পর সৌরভের মসনদে থাকা দীর্ঘায়িত করার ব্য়পারে সবপক্ষ একমত।

বোর্ডের মসনদে কত বছর সৌরভ জানা যাবে কাল

তবে রবিবারের বৈঠকে ৭০ বছর পেরোলেও বোর্ডের পদাধিকার থাকার অধিকার নিয়ে নিয়ম সংশোধনের কোনও আলোচনা হবে না। শুধু মাত্র কুলিং-অফের নিয়ম অবিলম্বে পরিবর্তন করা নিয়ে সব পক্ষের মধ্য়ে আলোচনা হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+