বিরাটকে সম্পর্কে সৌরভের মন্তব্য, হার্দিককেও মাপলেন দাদা

দাদা দ্য গ্রেটের বড় সার্টিফিকেট পেলেন বিরাট কোহলি, পান্ডিয়াকেও ভাল বলছেন সৌরভ।

আলেকজেন্ডার যখন পুরুকে বন্দী করেছিলেন তখন তিনি পুরুকে জিজ্ঞাসা করেছিলেন ঠিক কীরকম ব্যবহার আশা করেন তখন পুরু জানিয়েছিলেন, 'রাজা-র প্রতি রাজার ব্যবহার।' অনেকটা সেরকমই হয় যদি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে মন্তব্য করেন। একজন রাজা যেরকম আরেকজন রাজাকে সবচেয়ে ভাল বোঝেন, ঠিক তেমনিই একজন ভারত অধিনায়ক আরেক ভারত অধিনায়ককে সেভাবেই সেরা বিচার করতে পারেন।

বিরাটকে সম্পর্কে সৌরভের মন্তব্য, হার্দিককেও মাপলেন দাদা

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন রীতিমতো মজে বিরাট কোহলির নেতৃত্বের ধরনে। তাঁর মতে, '‌ভারতের গ্রেট ক্যাপ্টেনদের একজন হতেই পারে বিরাট‌।'‌ বিরাট সম্প্রতি যেভাবে দল পরিচালনা করছেন,তাতে মুগ্ধ দাদা। সৌরভ বলেছেন, '‌হ্যাঁ, আমার মনে এ ব্যাপারে বিন্দুমাত্র সংশয় নেই। আগামী ১৫ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন বিরাটের কাছে। কারণ, ভারত খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায়। আর তারপরই রয়েছে বিশ্বকাপ। বিরাট ঠিক পথেই এগোচ্ছে। ও নিজের দলটাকে গোছাচ্ছে। প্লেয়ারদের বাছাই করছে, সুযোগ দিচ্ছে। নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কাকে যে ভারত হারিয়ে দেবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। আসল চ্যালেঞ্জ শুরু দক্ষিণ আফ্রিকা সফর থেকে। তবে বিশ্বাস করি, দক্ষিণ আফ্রিকায় গিয়েও এই দলটা ভালই খেলবে।'

শুধু যে বিরাটের প্রশংসায় মজেছেন দাদা তাই নয়, পান্ডিয়ারও ভূয়সী প্রংশসা করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটের পিন আপ বয় হার্দিক পান্ডিয়া।পান্ডিয়াকে নিয়ে সৌরভের অ্যাসেসমেন্ট, হার্দিক নিঃসন্দেহে প্রতিভাবান তবে কপিল দেবের মত কিনা বলার জন্য এখনও সময় আসেনি। সৌরভ বলেন, '‌হার্দিক প্রতিভাবান। এই দলটাকে সাহায্য করার ক্ষমতা ওর আছে। তবে এখনই কপিলদেবের সঙ্গে ওর তুলনা করতে বসবেন না। কপিলদেব হল সত্যিকারের চ্যাম্পিয়ন। আগে ১০-‌১৫ বছর হার্দিক খেলুক। তারপর নয় এই তুলনা টানা যাবে। আপাতত হার্দিককে খেলাটা উপভোগ করতে দিন। ও ইতিবাচক ক্রিকেটার। লড়াকুও। হৃদয় দিয়েই ক্রিকেটটা খেলে। একজন তরুণ ক্রিকেটারের কাছে এটাই প্রত্যাশিত। ওর জন্য শুভেচ্ছা রইল। আশাকরি, বিরাটের দলকে এভাবেই সাহায্য করে যাবে হার্দিক।'‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+