ধোনিকে এমন কথা শোনাতেও ছাড়লেন না সৌরভ, দাদার সব ভোটই কি কোহলিতে
পারফরম্যান্স করেও দাদা -র মন পেলেন না মহেন্দ্র সিং ধোনি, কারণ জানেন কী।
ভারতের সর্বকালীন সেরা অধিনায়কদের মধ্যে রয়েছেন। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ক্রিকেটীয় জিনিয়স নিয়ে কোনও মহলই প্রশ্ন তুলতে পারেনা। সেই অভিজ্ঞ চোখ ধরে ফেলল এক গোপন রসায়ন।

দাদার জহুরির চোখ বলছে ধোনির বর্তমান পারফরম্যান্সের নেপথ্যে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেই রানে ফিরেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। স্টাম্পের পিছনেও পুরোন দক্ষতায় কামাল দেখাচ্ছিলেন। ব্যাগে পুড়ে ফেলেছেন নতুন কৃতিত্ব।
এবার অস্ট্রেলিয়া সিরিজেও সেই ফর্ম বজায় রেখেছেন। সিরিজের প্রথম ম্যাচে দলের নড়বড়ে সময়ে ৭৯ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে উল্লেখযোগ্য রান না করলেও উইকেটের পিছনে ফের একবার নিজের ক্ষিপ্রতা প্রমাণ করেছেন মাহি। গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সকে যেভাবে আউট করেছেন মাহি তা নজরকাড়া।
তবে শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ কার্যত হুমকি দিয়ে বলেছিলেন দলে কারোর জায়গায় নিশ্চিত নয়। এরপরই কেমন যেন চাঙ্গা হয়ে ওঠেন ধোনি।
ধোনির এই ধামাক প্রত্যাবর্তনে সৌরভ নেপথ্য কারিগরকে চিনে নিয়েছেন। দাদার মতে, তিনি বিরাট কোহলি। অধিনায়ক নিজে ধোনির উপর বিশ্বাস না রাখলে মাহির ফেরাটা এত সহজ হত না। সৌরভ জানিয়েছেন, 'যখন খেলোয়াড়রা লম্বা সময় ধরে খেলেন, তখন একটা বিষয় তৈরি হয়। এম এস ৩০০ টার বেশি ম্যাচ খেলে ফেলেছে। ও জানে কীভাবে খেললে রান পাবে। একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই ৯০০০ রান করা হয়ে গেছে যতদিনে ও খেলা শেষ করবে তখন আরও বেশি রান করে ফেলবে। এটা অধিনায়কের বিশ্বাসের ফল। ফলে বিরাটের আরও অনেক বেশি কৃতিত্ব পাওয়া উচিত যে ও ধোনিকে নিজের সহজাত খেলাটা খেলে যেতে অনুপ্রাণিত করেছে। '
জানিয়ে দিয়েছেন 'প্লেয়ার তৈরি হতে পারে, প্লেয়ার ভেঙেও যেতে পারে। এটা পুরোটাই নির্ভর করে আপনি তাঁর ওপর কতটা বিশ্বাস রাখছেন তাঁর ওপর।'












Click it and Unblock the Notifications