ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়! ২৩ বছর আগে কার ভবিষ্যদ্বাণী মেলায় চমকে গিয়েছিলেন সৌরভ?
Sourav On India vs Australia Test At Eden In 2001: ২০০১। ইডেনে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দল যেভাবে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিজয়রথ থামিয়েছিল তা ঠাঁই পেয়েছে ভারতীয় ক্রিকেটের রূপকথায়।
সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে ভারতকে ফলো অন করিয়েছিল। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ জুটির মহাকাব্যিক ইনিংস, সৌরভের অসাধারণ নেতৃত্ব, হরভজন সিংয়ের ভেল্কিতে ভারত ছিনিয়ে নিয়েছিল স্মরণীয় জয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে যেমন লর্ডসে জার্সি ঘোরানো নিয়ে নানাবিধ প্রশ্নের উত্তর দিতে হয়, তেমনই বারেবারেই ঘুরে ফিরে আসে ২০০১ সালের মার্চের ইডেনে সেই ঐতিহাসিক টেস্ট। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৭১ রানে। অজিরা ফলো অন করায়।
সৌরভ রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে বলেন, ওই টেস্টে ঈশ্বর সহায় ছিলেন। সত্যি কথা বলতে জেতার কোনও স্ট্র্যাটেজি ছিল না। প্রতিপক্ষকে ফলো অন করালে অস্ট্রেলিয়ার মতো দল কতটা এগিয়ে থাকে তা বলার অপেক্ষা থাকে না। ওই টেস্ট বা সিরিজ হারলে আমার অধিনায়কত্ব থাকবে কিনা, সেই ভাবনাও আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল।
তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ২৫৪। ভিভিএস লক্ষ্মণ ১০৯ ও রাহুল দ্রাবিড় ৭ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে পরের দিনের খেলা শেষের সময় ভারতের স্কোর পৌঁছে যায় ৪ উইকেটে ৫৮৯ রানে। লক্ষ্মণ ২৭৫ ও দ্রাবিড় ১৫৫ রানে অপরাজিত ছিলেন।
শেষ অবধি লক্ষ্মণ করেছিলেন ২৮১, রাহুল দ্রাবিড় ১৮০। ভারত ৭ উইকেটে ৬৫৭ রান তুলে ডিক্লেয়ারের পর অজিরা গুটিয়ে যায় ২১২ রানে। হরভজন সিং ৭৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ওই টেস্ট জিতে সিরিজ ১-১ করেছিল সৌরভের টিম ইন্ডিয়া।
সৌরভের কথায়, তৃতীয় দিনের শেষেও দুশ্চিন্তা কাটছিল না। তখন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমার স্ত্রী ডোনাকে নিয়ে শাশুড়ি (স্বপ্না রায়) আমার জন্য বাড়ির খাবার নিয়ে এসেছিলেন। আমার মন ভালো ছিল না। কিছুক্ষণ থেকে তিনি যখন ঘর থেকে বেরোতে যাবেন তখন একবার ঘুরে দাঁড়ালেন।
সৌরভকে স্বপ্নাদেবী বলেন, "দেখো এই টেস্টে তোমরাই জিতবে।" সৌরভ স্বাভাবিকভাবেই বিশ্বাস করতে পারেননি। তিনি স্ত্রী ডোনাকে বলেন, ওঁকে (স্বপ্না রায়) আর পরে এনো না। উনি ক্রিকেট কিছুই বোঝেন না। স্বাভাবিকভাবে এ কথা শাশুড়ির সামনে বলতে পারেননি মহারাজ। ডোনাও শুনে কিছু বলেননি।
সৌরভ অবশ্য অবাক হয়ে গিয়েছিলেন পঞ্চম দিনে টেস্ট জেতার পরে। শাশুড়ির সেই কথা আজও ভোলেননি জামাই। আর কয়েক দিন পরেই জামাইষষ্ঠী। ডোনা ইতিমধ্যেই লন্ডনে মেয়ের কাছে রয়েছেন। সৌরভও আমেরিকায় টি২০ বিশ্বকাপের আসরে থেকে লন্ডন যাবেন। ফলে জামাইষষ্ঠীতে দেশেই থাকছেন না সৌরভ।
যদিও জামাইষষ্ঠীর আগে শাশুড়ির সেই ভবিষ্যদ্বাণী মেলার কথা তুলে ধরলেন সৌরভ। তাঁর কথায়, ইডেনে সেই টেস্ট জেতার পর গোটা দলকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম। সামনে ছিল পুলিশের গাড়ি, পিছনে টিম বাস। সেই বাস থেকে একে একে যখন সকলে নামছিলেন তখন দেখি শাশুড়ি দাঁড়িয়ে রয়েছেন আমাদের বাড়ির পাশেই, শ্বশুরবাড়ির ব্যালকনিতে। সেখান থেকে তিনি বলছিলেন, "বলেছিলাম না তোমরাই জিতবে।" সতীর্থরা তা বুঝতে পারেননি। পরে তাঁদের কাছেও সেই কথা জানিয়েছিলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক। এমন ভবিষ্যদ্বাণী মেলায় পরবর্তীকালে শাশুড়ির সব কথাকে সিরিয়াসলিই নন, হেসেই জানালেন সৌরভ।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications