এক এক করে...! প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হয়েই বড় লক্ষ্য নিয়ে মন্তব্য সৌরভের

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হয়েছেন। এবার নয়া দায়িত্ব নিয়ে তিনি মুখ খুললেন। গতকাল কলকাতায় জিডি বিড়লা সভাঘরে একটি নাটক দেখার ফাঁকে।

সৌরভ বললেন, খেলার মাঠের লোক, খেলার মাঠেরই দায়িত্ব। ভারতের প্রাক্তন অধিনায়ক এই প্রথম কোনও দলের হেড কোচ হলেন। এর আগে, মেন্টর বা ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব সামলেছেন। ২০২৭ সাল অবধি গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তি রয়েছে বিসিসিআইয়ের।

সৌরভ-ভক্তরা আশায়, গম্ভীরের জায়গায় ভারতের হেড কোচ হিসেবে দেখা যাবে মহারাজকেই। দাদার সঙ্গে গিলের জুটি ভারতীয় ক্রিকেটকে এনে দেবে বহু সাফল্য। ভারতীয় দলের হেড কোচ যে তিনি হতে চান, তা আগেই জানিয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। ভারতের দায়িত্ব কবে নেবেন সেই প্রশ্ন করা হলে সৌরভ হেসে বললেন, এক এক করে হোক। কঠিন সময়ে ভারতীয় ক্রিকেটকে যেভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল সৌরভের নেতৃত্ব, ঠিক সেভাবেই প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব সৌরভের হাতে তুলে দিয়ে তেমনই সুদিনের আশা করছেন কর্ণধাররা। সৌরভের ডেপুটি বা সহকারী কোচ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পোলককে।

সৌরভ অনেক দিন পর গতকাল নাটক দেখলেন। তারপর বললেন, নাটক দেখার অনেক আমন্ত্রণ পাই। আসা হয়নি। তবে এদিন সময় বের করে এসেছি। ছোটবেলায় অনেক নাটক দেখেছি, তবে এমন সিরিয়াস নাটক নয়। হীরালাল পান্নালাল ১৪ বার দেখেছি, শুধু রবি ঘোষের জন্য। তখন ক্লাস টুয়েলভে পড়ে। পার্থদা (সাংসদ পার্থ ভৌমিক) অনেকবার বলেন নাটক দেখতে আসতে। আসা হয়নি আগে। ভেবেছিলাম পার্থদা অভিনয় করবেন। করলেন না দেখে অবাকই হলাম।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার ছিলেন। স্বাভাবিকভাবেই উঠল ধূমকেতু ছবির প্রসঙ্গ। সৌরভ বলেন, দেব কিছুটা রোগা হয়েছে, স্ক্রিনে ভালো লাগছে। দেব-শুভশ্রী আগেও অভিনয় করেছেন একসঙ্গে। দেব তো বন্ধু। আগেও কয়েকটি হিট ছবি হয়েছে। দেব, শুভশ্রী, জিৎ- সকলের জন্যই আমার শুভেচ্ছা। বাঙালির ভালো হলেই আমি খুশি।

প্রাইম টাইমে বাংলার হলগুলিতে বাংলা ছবি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সৌরভ বলেন, বাংলা ছবি যত ভালো হবে, যত বড় হবে তত আমি আনন্দিত হবো। এটা ভালো যে বাংলা ছবিকে স্ক্রিনে প্রাধান্য দেওয়া হচ্ছে। পক্ষেবা বিপক্ষে বলছি না। তবে বাংলা ছবি বাংলার স্ক্রিনে বেশি থাকা উচিত। আমি নিজেও বাংলা ছবি দেখি। পুজোর আগেও দেখব। মাসখানেক পরেই দুর্গাপুজো। উঠল সেই প্রসঙ্গও। সৌরভের কথায়,
দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পৃথিবীর সবচেয়ে বড় উৎসব। সবার মতো আমার কাছেও। অপেক্ষা করি প্রতি বছর দুর্গাপুজোর জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+